চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিউ নরমাল থ্রু মাই আইজ’ শীর্ষক অনলাইন আলোকচিত্র প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২১
লাইফস্টাইল
A A
EMK সেন্টারে ছবি প্রদর্শনী, 1-14 সেপ্টেম্বর, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ক্রেয়নম্যাগের উদ্যোগে আগামী ১ থেকে ১৪ সেপ্টেম্বর আয়োজিত  দু’সপ্তাহব্যাপী অনলাইন আলোকচিত্র প্রদর্শনী ‘নিউ নরমাল থ্রু মাই আইজ’।

এই আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানী ঢাকার ইএমকে সেন্টারে এই অনলাইন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এছাড়া আয়োজনের অংশ হিসেবে আগামী ১৯ ও ২০ আগস্ট শিক্ষার্থীদের জন্য থাকছে অনলাইন মাস্টার ক্লাস ও ওয়েবিনার। মাস্টার ক্লাসের প্রশিক্ষক হিসাবে থাকবেন দেশবরেণ্য দু’জন জনপ্রিয় আলোকচিত্রী সাইফুল হক অমি এবং কে এম আসাদ।

Banglabid

পাশাপাশি আগামি শুক্রবার বিকেল ৫ টা থেকে আয়োজিত ওয়েবিনারে মডারেটর হিসাবে থাকবেন আলোকচিত্রী জান্নাত জুঁই, অন্যান্য আলোচক আলোকচিত্রীদের মাঝে থাকবেন হাবিবা নওরোজ, মিশুক আশরাফুল আওয়াল এবং মাহমুদ হোসেন অপু।

সারাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব এই আয়োজনে অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হলো শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স এ্যাসোসিয়েশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট এ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, আর্মি আইবিএ ফিল্ম এ্যণ্ড ফটোগ্রাফি সোসাইটি, গণবিশ্ববিদ্যালয় ফটো লাইব্রেরী, ইনস্টিটিউট অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ফটোগ্রাফি ক্লাব, আহছানউল্লা ইউনিভার্সিটি অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব, শাটারবাগস ইউল্যাব।

ক্রেয়নম্যাগ এর প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন “সময় টা আসলে বদলে গেছে। এখন আমাদের নিত্য সঙ্গী মাস্ক আর পকেট স্যানিটাইজার। সেই সাথে বদলে গেছে আমাদের জীবনযাত্রা। কিন্তু এর মাঝেও বেঁচে থাকতে হচ্ছে। তাই নতুন স্বাভাবিক জীবনযাত্রার গল্পকে ছবিতে ফুটিয়ে তুলতেই এই আয়োজন।”

Reneta

সহযোগী প্রতিষ্ঠান ইউল্যাবের শিক্ষক মোজাম্মেল হক বলেন “আলোকচিত্রের কাজ সময়কে ধরে রাখা। এই ছেলে মেয়েগুলো বদলে যাওয়া সময়কে ধারণ করবে তাদের ছবিতে। একদিন যখন আমরা এই সময়কে ভুলে যাবো, এই ছবি গুলোই হবে আমাদের করোনাকালীন স্মৃতি।”

১৮৩৯ সাল থেকে বিশ্বব্যাপী ১৯ আগস্ট আলোকচিত্র দিবস পালিত হয়ে আসছে। ফটোগ্রাফির অগ্রযাত্রায় যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বিশ্বের ১৭০ টির ও বেশি দেশে এই দিবসটি উদযাপিত হয়। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে ক্রেয়নম্যাগের এটাই প্রথম উদ্যোগ। এই আয়োজনের পি আর সহযোগী হিসেবে থাকছে ব্যাকপেইজ পিআর এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সহযোগী হিসেবে থাকছে ইএমকে সেন্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোকচিত্র প্রদর্শনীক্রেয়নম্যাগনিউ নরমাল থ্রু মাই আইজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজ্জাক হত্যায় সাবানাসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল

পরবর্তী

তুরস্কে গেলেন সেনাপ্রধান

পরবর্তী

তুরস্কে গেলেন সেনাপ্রধান

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ১৭২ জনের মৃত্যু

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT