চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে শেখ হাসিনা- নরেন্দ্র মোদির বৈঠক

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
১০:৫৫ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দেওয়ার আগে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেছেন।

প্রতিবেশী দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয় নিরসনের জন্য আরো বেশি বৈঠকে ওপর জোর দিয়েছেন দুই প্রধানমন্ত্রী। দারিদ্র্য ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের কথাও বলেছেন তারা।

দুই প্রধানমন্ত্রীই অবস্থান করছেন নিউ ইয়র্কের ওয়ার্ল্ডফ এস্টোরিয়া হোটেলে। স্থানীয় সময় সকাল ১১টায় ওই হোটেলেই দ্বিপাক্ষিক বৈঠকটি হয় প্রতিবেশী দেশের দুই প্রধানমন্ত্রীর।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়। দারিদ্র্যকে দক্ষিণ এশিয়ার শত্রু উল্লেখ করে দারিদ্র বিমোচনে এক সঙ্গে কাজ করার কথা বলেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, দু’দেশই সন্ত্রাস প্রতিরোধের ব্যাপারে খুবই কঠোর। তাই এ ব্যাপারে দু’টি দেশ একে অপরের সহযোগিতা করছে এবং প্রয়োজনীয় সব তথ্য আদান-প্রদান করছে।

দু’দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ কীভাবে আরো বাড়ানো যায়, সে ব্যাপারে বৈঠক হয়েছে বলে জানান তিনি।

Reneta

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, আনুষ্ঠানিক বৈঠকের অপেক্ষায় না থেকে যখনই সম্ভব ঘন ঘন তাদের বৈঠক করা উচিত বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, আলোচনার মাধ্যমে যে দীর্ঘ দিনের সমস্যা সমাধান করা যায় তা প্রমাণ করেছে তার সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনাহাসিনা-মোদিহাসিনা-মোদি বৈঠক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একই রকম পাঞ্চাবীতে বাবার সঙ্গে রিকশায় তাসকিন

পরবর্তী

নিজেদের সম্পদে সমৃদ্ধ হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পরবর্তী

নিজেদের সম্পদে সমৃদ্ধ হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঈদ জামাতে শান্তি ও সমৃদ্ধি কামনা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT