চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা: হতবাক বিশ্ব, স্তব্ধ দেশি তারকারাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৯
বিনোদন
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। আহত আরও অনেকে। এই ঘটনায় নির্বাক পুরো পৃথিবীর মানুষ। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটি সচেতন মানুষ। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও।

দেশের তারকা কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় স্তম্ভিত তিনি। ছুঁয়ে গেছে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত মানুষগুলো। এমন ঘটনায় তিনি শোক প্রকাশ করে লিখেন, আমি স্তম্ভিত। মানুষ কি প্রার্থনাস্থলেও নিরাপদ নয়? এমন বর্বর হামলার তীব্র নিন্দা জানাই! শ্রষ্ঠার অসীম কৃপায় আমাদের খেলোয়াড়েরা নিরাপদ আছেন। নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছি।

শোক জানিয়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাও। এমন ঘটনার পর সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ক্রাইস্ট চার্চে হামলার শিকারদের পরিবারগুলোর কাছে মন চলে গিয়েছে। আমাদের ছেলেরা নিরাপদে আছে, এর চাইতে বেশি কিছু ভাবতে চাইনা। ঘরে ফিরে আসো টাইগারেরা, পুরো দেশ অপেক্ষা করছে।

শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে হামলা চালানো সন্ত্রাসীকে পশ্চিমা মিডিয়া যেভাবে উপস্থাপন করেছে, তার সমালোচনা করে সোশাল মিডিয়ায় প্রশ্ন রেখেছিলেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

তখন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, যখন একজন খ্রিস্টান মসজিদে মানুষ হত্যা করে, তখন পশ্চিমা গণমাধ্যম সেটিকে ‘গণহত্যা’ বলে প্রচার করে। কিন্তু যখন কোনো মুসলিম সেই একই কাজ করে তখন সেটিকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে আখ্যা দেয়া হয়। প্রিয় পশ্চিমা মিডিয়া, আপনাদের এই কাজটি বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি কতটা ঘৃণা বিস্তার করে সেটা কি আপনাদের জানা আছে? যেসব মানুষকে হত্যা করা হয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি। ভয়ংকর ঘৃণা হচ্ছে। কতটা উন্মাদ হলে অনেক মানুষ মেরে তারা সেটা প্রচার করতে পারে। খুব দ্রুত পৃথিবীর সবকিছু আমাদের ঠিক করা প্রয়োজন।

পরবর্তীতে নিউজিল্যান্ডের মসজিদের হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বলায় কৃতজ্ঞতা জানান ফারুকী।

Reneta

অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল শোক প্রকাশ করে বলেন, আমি স্তব্ধ, বাকরুদ্ধ। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসীদের হামলায় এখন পর্যন্ত ৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন সংবাদ আমি কল্পনাও করতে পারি না। আল্লাহ তায়ালা নিহতের শহীদী মর্যাদা দান করে উনাদের জান্নাতুল ফেরদাউস দান করুন।

এরপর তিনি আরো বলেন, মানুষ যে ধর্মেরই হোক না কেন, এধরনের হামলাকে আমরা কেউই সমর্থন করি না। হোক তা অন্য ধর্ম বা মুসলমানদের বিপক্ষে। কারণ সবাই মানুষ, আর সব ধর্মের মানুষই একসাথে সুখে শান্তিতে বসবাস করবে- এটা আমাদের সকলের কামনা। সন্ত্রাসীরা কোন দেশের হতে পারে না, কোন ধর্মের হতে পারে না।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ…। ক্রিকেট ছাড়া আমাদের আর কিছু নেই।

নির্মাতা অনিমেষ আইচের ভাষ্য, পৃথিবীর যেকোনো প্রান্তের, যেকোনো ধর্মের, যেকোনো বর্ণের মানুষ আমাদের আত্মার আত্মীয়।

মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্যাটাসটি নিজের ওয়ালে শেয়ার করে ‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি লিখেন, মনের গভীর থেকে আমাদের ক্রিকেট খেলোয়াড় এবং ক্রাইস্টচার্চে হামলার শিকারদের জন্য প্রার্থনা করছি। সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদে রাখুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঅনিমেষ আইচক্রাইস্টচার্চদীপঙ্কর দীপননিউজিল্যান্ডমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশারমিন সুলতানা সুমিসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT