গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এর অর্থায়নে কিটি হক নামের এক কোম্পানি বিদ্যুৎচালিত এয়ার ট্যাক্সি তৈরি করেছে। নিউজিল্যান্ডে তৈরি এই এয়ার ট্যাক্সি ঘণ্টায় ১৮০ কি.মি. বেগে উড়ে যেতে পারে।
কোম্পানিটি বলছে, তাদের এই বিমান সেল্ফ-ফ্লাইং সফটওয়্যার ব্যবহার করে।
তবে প্রয়োজনে মানুষও এর নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।
বিমানের ব্যাটারি একবার চার্জ দেয়া হলে এটি ১০০ কি.মি. দূরত্বে একাই উড়ে যেতে পারবে।
ভবিষ্যতে এয়ার ট্যাক্সি হিসেবে এই ধরনের বিমান ব্যবহার করা যেতে পারে বলে কিটি হকের কর্মকর্তারা মনে করছেন।










