চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের নির্বাচনে জ্যাসিন্ডা আরডার্নের বিপুল বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্নের দল। শনিবারের এই নির্বাচনে ক্ষমতাসীন ‘লেবার পার্টি’ ৪৯ শতাংশ ভোট পায়।

এরইমধ্যে পরাজয় মেনে নিয়েছে ২৭ শতাংশ ভোট পাওয়া প্রধান বিরোধী দল ‘ন্যাশনাল পার্টি’।

বিশ্লেষকরা বলছেন: আরডার্নের এই জয় অনুমেয়ই ছিল। কিন্তু দ্বিতীয় মেয়াদে দেশ চালানোর ক্ষেত্রে তাকে কয়েকটি ইস্যুতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

Banglabid

এই ভোট হওয়ার কথা ছিল গত সেপ্টেম্বরে। কিন্তু দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ায় ভোট এক মাস স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। স্থানীয় সময় গতকাল সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সাধারণ নির্বাচনের সঙ্গে সঙ্গে এবার দুটি গণভোটও অনুষ্ঠিত হয়।

গতকাল জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে আরডার্ন বলেন: প্রায় ৫০ বছরের মধ্যে লেবার পার্টির প্রতি নিউজিল্যান্ডের মানুষ সবচেয়ে বড় সমর্থন জানিয়েছে। এই সমর্থন আমাদের প্রাপ্য ছিল, তা বলব না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, লেবার পার্টিকে এমন একটি দল হিসেবে গড়ে তোলা হবে, যেটি দেশের প্রতিটি মানুষের হয়ে কাজ করবে।

আরডার্নকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিনস। সঙ্গে বলেছেন, ‘তিন বছর দেখতে দেখতেই চলে যাবে। আমরা অবশ্যই ফিরে আসব।’

Reneta

নিউজিল্যান্ডে ১৯৯৬ সালে ‘মিক্সড মেম্বার প্রোপোরশনাল’ (এমএমপি) ব্যবস্থায় নির্বাচন শুরু হওয়ার পর কোনো দল এত আসনে জয় পায়নি। আরডার্ন প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি পরিবেশবান্ধব আরও কর্মসূচি হাতে নেবেন। বিশেষ তহবিল গঠন করবেন পিছিয়ে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। ধনীদের আয়কর আরো বাড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, লেবার পার্টির জয়ের পেছনে আরডার্নের ব্যক্তি-জনপ্রিয়তার ব্যাপক ভূমিকা ছিল। কারণ মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারির মধ্যেও দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

তবে দ্বিতীয় মেয়াদে আরডার্নের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো অর্থনৈতিক মন্দায় পড়েছে নিউজিল্যান্ড। করোনা মহামারি মোকাবেলায় আরডার্ন সরকারের কর্মপরিকল্পনা পরিষ্কার নয় বলেও সমালোচনা আছে। মহামারি মোকাবেলায় বিপুল অর্থের প্রয়োজন পড়বে। আর মহামারি এখনো শেষ হয়নি। তাই অর্থনৈতিক মন্দার মধ্যে মহামারি মোকাবেলায় শুধু জনপ্রিয়তাই আরডার্নের জন্য যথেষ্ট হবে না।

৪০ বছর বয়সী আরডার্নের বেড়ে ওঠা নর্থ আইসল্যান্ডে। আরডার্ন মনে করেন, সেখানকার মানুষের যে গরীবি হাল তিনি দেখেছেন, তা তার ব্যক্তিগত জীবনদর্শনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যাসিন্ডা আরডার্ননিউজিল্যান্ডের নির্বাচনলেবার পার্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনামুক্ত তাহসান

পরবর্তী

কানাডায় স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার প্রস্তুতি

পরবর্তী
দুর্গাপূজা

কানাডায় স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার প্রস্তুতি

শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT