চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিং জুটি ফিফটি পেরিয়ে গেলেও রান তোলার গতি তেমন ছিল না। শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ঝড় তুলে বাংলাদেশকে এনে দিয়েছেন লড়াকু পুঁজি। সফরকারীদের সামনে ১৪২ রানের চ্যালেঞ্জ।

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আগে ব্যাট করে স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৪১ রান।

নাঈম শেখ ৩৯, লিটন দাস করেন ৩৩ রান। তাদের ওপেনিং জুটিতে আসে ৫৯ রান।

তারপর দ্রুত ৩ উইকেট হারালে রান তোলার গতি কমে আসে। শেষে ক্যামিও ইনিংস খেলে লড়াকু সংগ্রহ এনে দেন মাহমুদউল্লাহ। অধিনায়ক ৩২ বলে ৫ চারে ৩৭ রান করে অপরাজিত থাকেন।

সিরিজে ১-০তে এগিয়ে থাকা মাহমুদউল্লাহর দল টস জিতে শুরুতে ব্যাট করার চ্যালেঞ্জ নেয়। প্রথম ম্যাচে সফরকারীরা আগে ব্যাট করে মাত্র ৬০ রানে গুটিয়ে গিয়েছিল। বাংলাদেশকে ওই স্বল্প রান তাড়া করতে হয় ১৫ ওভারে।

শুক্রবারের ম্যাচের উইকেট অবশ্য কিছুটা ভালো। অসমান বাউন্স ছিল না। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্র নেন ৩ উইকেট। এজাজ প্যাটেল, কোল ম্যাককোনি, হামিশ ব্যানেট নেন একটি করে উইকেট।

ট্যাগ: মাহমুদউল্লাহমুশফিকলিটনলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুখরিত হোক জ্ঞান চর্চার প্রাঙ্গণসব

পরবর্তী

তামিমকে ছাড়িয়ে সাকিবের কাছে মাহমুদউল্লাহ

পরবর্তী
মাহমুদউল্লাহ ও কিউই ক্রিকেটার সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমকে ছাড়িয়ে সাকিবের কাছে মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের ‘ফিফটি’, সেঞ্চুরির অপেক্ষায় মাহমুদউল্লাহ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT