চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে এখানেই থামতে হলে ভারতের লক্ষ্য কত হবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালের খেলা আপাতত বন্ধ। দুই ঘণ্টা পর্যন্ত খেলা মাঠে না গড়ালেও ওভার কাটা যাবে না। তারও অনেক পর আসবে ওভার কাটা বা বৃষ্টি আইনের হিসাব-কিতাবের ব্যাপার। কেননা, রিজার্ভ ডে থাকায় ম্যাচ বৃষ্টি আইনের মাঝে পড়তেও দেরি। ডাকওয়ার্থ ও লুইস আইনের দরকার যদি হয়ই, তখন কেমন হবে হিসাব?

ম্যানচেস্টারে নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ করার পর বৃষ্টি নেমেছে। তখন সময় ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা। এর অর্থ, বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত ওভার কাটার কোনো ব্যাপার নেই।

বৃষ্টিতে খেলা বন্ধের সময় যদি দুই ঘণ্টা পেরিয়ে যায় তারপরও ওভার কাটার বিষয়টি আপাতত নেই। কারণ বুধবার এই সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা আছে। মঙ্গলবার যদি খেলা আর মাঠে না গড়ায়, সেক্ষেত্রে যেখানে আটকে থাকবে ম্যাচের পরিস্থিতি, বুধবার সেখান থেকেই শুরু হবে খেলা। এর অর্থ, নিউজিল্যান্ড তখন ৪৬.১ ওভার থেকে নিজেদের ব্যাটিং এগিয়ে নেয়ার সুযোগ পাবে।

বুধবারও যদি বৃষ্টি বাগড়া দেয়, যদি নির্দিষ্ট সময় খেলা না গড়িয়ে বৃষ্টি আইনের হিসাব-কিতাবের মাঝে পড়ে যায়, তখন ওভার কাটার বিষয় আসবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড আর ব্যাটিংয়ে নামতে না পারলে ভারতকে পরিবর্তিত টার্গেটে ৪৬ ওভারে করতে হবে ২৩৭ রান।

যদি ভারত ৪৬ ওভার খেলার সুযোগও না পায়, সেক্ষেত্রে ম্যাচের ফল আসার জন্য অন্তত ২০ ওভার ব্যাটিং করতে হবে কোহলি-রোহিতদের। তখন লক্ষ্য হবে ১৪৮ রান।

বুধবার এভাবেও যদি খেলা এগিয়ে নেয়া সম্ভব না হয়, তখন ম্যাচ পরিত্যক্ত হবে। তখন ফাইনালে যাবে কোন দল? আর যদি ফলাফল টাই হয়? দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপের সেমি ও ফাইনালের যত হিসাব।

Reneta

শেষ চারে বৃষ্টির জন্য নিয়ম
* দুটি সেমিফাইনাল ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে। এছাড়াও প্রতিদিনই ১২০ মিনিট পর্যন্ত সময় বাড়ানো যাবে খেলা শেষ করার জন্য। তবে সব ম্যাচেই দুটি দলকে কমপক্ষে ২০ ওভার খেলতে হবে ফল হতে।

* কোনো ম্যাচ প্রথমদিন বৃষ্টি বা আবহাওয়ার কারণে শেষ না হলে রিজার্ভ ডে’তে তা আগেরদিন যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু করা হবে।

* কোনো ম্যাচ টাই হলে নিষ্পত্তি হবে সুপার ওভারের মাধ্যমে।

* কোনো সেমিফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ লিগে যাদের পয়েন্ট বেশি ছিল, তারা ফাইনালে যাবে। এই নিয়মে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে যাবে ভারত। একইভাবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারত-নিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT