চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে কঠিন বাস্তবতায় ঠেলে দুর্বার জয় নিউজিল্যান্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের কাছে হেরে যে ধাক্কাটা খেয়েছিল ভারত, সপ্তাহান্তেও সেটি কাটিয়ে উঠতে পারেনি তারা। লম্বা বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচে নেমে নিউজিল্যান্ডের কাছে একদম বিধ্বস্ত হয়েছেন রোহিত-কোহলিরা। ৮ উইকেটের জয়ে তাদের কঠিন বাস্তবতায় ঠেলে দিয়েছেন উইলিয়ামসনরা।

দুবাইয়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে কেবল ১১০ পর্যন্ত যেতে পারে ভারত। দুর্বার নিউজিল্যান্ড জয় তোলে ২ উইকেট হারিয়ে ৩৩ বল অক্ষত রেখে।

গ্রুপ-২তে ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্টে শীর্ষে পাকিস্তান। সমান ম্যাচ খেলা আফগানিস্তানের পয়েন্ট ৪, টেবিলের দুইয়ে তারা। ২ ম্যাচে ২ পয়েন্টে তিনে নিউজিল্যান্ড। এমনকি ২ ম্যাচে ২ পয়েন্ট জমাতে পেরেছে নামিবিয়াও। ২টি করে ম্যাচ খেলে স্কটল্যান্ডের মতো পয়েন্টশূন্য টুর্নামেন্টের অন্যতম হটফেভারিট ভারত।

রোববার ভারতের পাঁচ ব্যাটার ছুঁয়েছেন দুঅঙ্ক। তাদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ২৬ রানের, রবীন্দ্র জাদেজার, ২ চার ও এক ছয়ে ১৯ বলে সাজানো।

বাকিদের মধ্যে লোকেশ রাহুল ১৬ বলে ১৮, ঈশান কৃষাণ ৮ বলে ৪, রোহিত শর্মা ১৪ বলে ১৪, অধিনায়ক বিরাট কোহলি ১৭ বলে ৯, রিশভ পান্ট ১৯ বলে ১২, হার্দিক পান্ডিয়া ২৪ বলে ২৩, শার্দূল ঠাকুর শূন্য রানে ফিরেছেন।

একসময় টানা ৭১ বল বাউন্ডারি হাঁকাতে পারেনি মারকুটে সব ব্যাটারে ভরা ভারত লাইনআপ। পুরো ইনিংসে কেবল দুটি ছয়, পিঠে ৮টি চারের মার। এতেই পরিষ্কার হয়ে ওঠে কিউই বোলাররা কতটা চেপে ধরেছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের।

Reneta

যাতে নেতৃত্ব দিয়েছেন ট্রেন্ট বোল্ট। অভিজ্ঞ পেসার ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচসেরা ইশ সোধি সমান ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট ঝুলিতে পুরেছেন। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন কিপ্টে মিচেল স্যান্টনার। টিম সাউদি ও অ্যাডাম মিলনে নিয়েছেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে ১৭ বলে ২০ রানে শুরুটা করে যান মার্টিন গাপটিল। তার ওপেনিং সঙ্গী ড্যারেল মিচেল এক রানের জন্য ফিফটি পাননি। ৪ চার ও ৩ ছয়ে ৩৫ বলে সাজানো ৪৯ রানের ইনিংস তার।

বাকি কাজটা সেরে আসেন কেন উইলিয়ামসন। অধিনায়ক অপরাজিত থাকেন ৩১ বলে ৩৩ রানে, সঙ্গী ২ রানে অপরাজিত ডেভন কনওয়ে।

এই গ্রুপের দিনের প্রথম ম্যাচে, আফগানিস্তান ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে নামিবিয়াকে। শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৬০ রান জমায় মোহাম্মদ নবির দল। পরে ২০ ওভারে ৯ উইকেটে কেবল ৯৮ পর্যন্ত যেতে দেয় নামিবিয়ানদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনকোহলিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ভারত-নিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT