চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটের জবাব পাটকেলে দিলেন কোহলিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মুনরো-উইলিয়ামসন-টেলর রান-ঝড় তুলে যে ইমারত গড়েছিলেন, লোকেশ-কোহলি-শ্রেয়াস মিলে সেই ইটের জবাব পাটকেলে দিয়েছেন। ফল, সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ২০৪ রানের বিশাল লক্ষ্যে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

অকল্যান্ডে শুক্রবার পাঁচ টি-টুয়েন্টির প্রথমটিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২০৩ রান জমায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪ উইকেট আর ৬ বল অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে ভারত। রান উৎসবের ম্যাচে পায় রেকর্ড গড়া জয়।

বিদেশে এই প্রথম টি-টুয়েন্টিতে দুইশ বা তারবেশি রান তাড়া করে জয়ের দেখা পেল ভারত। ২০১৮ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮ টপকে তাদের জয়টি ছিল আগের সর্বোচ্চ।

ঘরের মাঠে ৪৭ বলে ৮০ তুলে ওপেনিংয়ে দারুণ শুরু দেন গাপটিল ও মুনরো জুটি। ৪ চার এক ছয়ে ১৯ বলে ৩০ করে থেমেছেন গাপটিল। তার উদ্বোধনী সঙ্গী মুনরো ফিরেছেন ফিফটি তুলে। নামের পাশে ৪২ বলে ৫৯, ৬ চার ও ২ ছয়ে সাজানো।

ফেরার আগে উইলিয়ামসনের সঙ্গে ৩৬ রানের জুটি দিয়েছেন মুনরো। পরে কিউই অধিনায়ক রস টেলরকে নিয়ে ৬১ রান যোগ করেন সাইক্লোন গতিতে। দুজনের জুটি ৩৪ বলের।

উইলিয়ামসন ৪টি করে চার-ছক্কায় ২৬ বলে ৫১ করে সাজঘরে হাঁটা দেন। টেলরকে আর আউট করতে পারেনি সফরকারী বোলাররা। ৩টি করে চার-ছয়ে ২৭ বলে ৫৪ তুলে অপরাজিত থাকেন অভিজ্ঞ মিডলঅর্ডার সেনানী। ২০১৪ সালের পর আবারও টি-টুয়েন্টিতে ফিফটি পেলেন টেলর।

Reneta

তিন ফিফটির পিঠে লক্ষ্য তাড়ায় নেমে একটা অর্ধশতক কম পেয়েছে ভারত। কাজের কাজটা হয়ে গেছে এরমধ্যেই। ইনফর্ম হিটম্যান খ্যাত রোহিত ৭ করে আউট হলেও তাই খুব একটা অসুবিধে হয়নি।

দ্বিতীয় উইকেটে ৯৯ যোগ করে জয়ের ভিত্তি গড়ে দেন রাহুল-কোহলি জুটি। এই রান মাত্র ৫০ বলে তুলেছেন দুজনে।

লোকেশ রাহুল ফিফটি তুলে থেমেছেন। ৪ চার ও ৩ ছয়ে ২৭ বলে ৫৬ রানের ইনিংস তার। কোহলি ফিফটি হয়ত পাননি, ৪৫ করেছেন, ৩ চার ও এক ছয়ে অধিনায়কের ৩২ রানের ইনিংসটা মহামূল্যেরই।

লোকেশ-কোহলি ফেরার পর যেটা দরকার ছিল, বাকি কাজটা কেউ শেষ করে আসা। সেটা দৃঢ় হাতেই করেছেন শ্রেয়াস আয়ার। অপরাজিত ৫৮ রানের ইনিংসে ম্যাচ জিতিয়ে থেমেছেন। ৫ চার ও ৩ ছক্কায় ২৯ বলের ম্যাচসেরা ইনিংস ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের।

বাকিদের মধ্যে দুবের অবদান ৯ বলে ১৩, মনিষ পান্ডে ১২ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

দুদল সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে ২৯ জানুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনকোহলিভারত-নিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নলকূপ থেকে গ্যাস নির্গমন

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT