চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কের রেস্টুরেন্টগুলোতে ইনডোর ডাইনিং বন্ধ

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
৯:২১ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
নিউইয়র্ক

নিউইয়র্ক স্টেট গভর্নর এন্ড্রো কুমো নিউইয়র্ক সিটির রেস্টুরেন্টগুলোতে ভিতরে বসে খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন।

করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে আবারও চাকরিহারা হচ্ছে বিপুল সংখ্যক মানুষ।

এর মধ্য দিয়ে গরমের শুরুতে সীমিত আকারে রেস্টুরেন্টেগুলোতে যে ইনডোর ডাইনিং চালু ছিল তা আবার বন্ধ হয়ে গেল। তবে সিটির বাইরে স্টেটের বাকি এলাকায় স্থানভেদে শতকরা ৫০ থেকে ২৫ ভাগ ইনডোর ডাইনিং চালু থাকবে।

গত ২২ মার্চ লকডাউনের সঙ্গে সঙ্গে সিটির রেস্টুরেন্টগুলোতে ইনডোর ডাইনিং বন্ধ হয়ে যায়। শুধু অর্ডার করে টু গো’র ভিত্তিতে রেস্টুরেন্টগুলো চালু ছিল। লকডাউন উঠে গেলে আউটডোর ডাইনিং চালু করা হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে শতকরা ২৫ ভাগ ইনডোর ডাইনিং চালুর অনুমতি প্রদান করা হয়।

সামারে রেস্টুরেন্ট মালিকরা নিজেদের সন্তানদের সাথে নিয়ে ইনডোর ডাইনিংয়ের শতকরা হার আরও বাড়ানোর দাবিতে এক অভিনব আন্দোলনে নামে। পরবর্তীকালে ইনডোর ডাইনিং এ শতকরা ৫০ ভাগ অনুমোদন দেয়া হয়। সোমবার থেকে তা আবার বন্ধ হয়ে যাচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে নিউইয়র্কে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত নিউইয়র্ক রাজ্যে মারা গেছেন ৩৫ হাজার ২৬ জন এবং নিউইয়র্ক সিটিতে মারা গেছেন ২৪ হাজার ৪শ ২১ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসনিউইয়র্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারা বিশ্বে করোনাভাইরাসে ১৬ লাখ মানুষের মৃত্যু

পরবর্তী

যুক্তরাষ্ট্রে ফাইজার ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন

পরবর্তী
ভ্যাকসিন

যুক্তরাষ্ট্রে ফাইজার ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন

কানাডায় ’ভ্যাকসিন ইনজুরি সাপোর্ট প্রোগ্রাম’ ঘোষণা 

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT