যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো হাজার কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন প্রবাসীরা।
রোববার টোটাল ক্যাবল ও আমেরিকা কমিউনিটি ওই অনুষ্ঠানের আয়োজনে নিউইয়র্কের ব্রোনক্ষে স্থানীয় সময় দুপুর ২টায় হাজার কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন প্রবাসীরা।
অনুষ্ঠান শেষে বক্তৃতা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ.কে.এম আবদুল মোমেন, স্থানীয় এ্যাসেম্বলি ম্যান লুইস সিকল বেদা, চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মামুনসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে এককভাবে সঙ্গীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়,শহীদ হাসান, রবি চৌধুরী ও পড়শী।






