নিউইয়র্কে বাংলাদেশি তারকাদের মেলা

প্রতি বছরগুলির মতো এবারও প্রবাসে নিজ পেশায় অবদান রাখার স্বীকৃতি সরুপ নিউইয়র্কে জমকালো আয়োজনে এনআরবি তারকা এ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় গত রোববার রাতে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে, তারকাদের হাতে এই সম্মাননা তুলে দেন, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম সহ অন্যান্য অতিথিরা।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে, সংগীত পরিবেশন করেন, দেশ ও প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পীরা। অনুষ্ঠানে অংশ নিয়েছে পিয়াল হোসেন, নিশাত নাওয়ার সালওয়া, শিরিন শিলা, হীরা প্রমুখ।
এছাড়াও ছিল নৃত্য পরিবেশন এবং পিয়াল হোসাইনের ডিজাইনের পোশাক পড়ে তারই কোরিওগ্রাফি’তে একটি ফ্যাশন শো হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







