চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃসঙ্গ সেলে ৭ খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ২৬ খুনি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:৪৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৭
নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের ৭ খুনের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ২৬ আসামীকে নারায়ণগঞ্জ ও কাসিমপুর কারাগারের হাই-সিকিউরিটি জােনে রাখা হয়েছে। রাতেই তাদের কনডেম সেলে নেয়া হয়। তাদেরকে এখন নিঃসঙ্গ সেলেই থাকতে হবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কাসিমপুর-১ ও কাসিমপুর-২ কারাগারে আছে ফাঁসির দণ্ড পাওয়া বেশিরভাগ আসামী।

ডিআইজি (প্রিজন) তৌহিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, আদালত থেকে কারাগারে নেওয়ার পর মৃত্যুদণ্ড পাওয়া সব আসামী কনডেম সেলে আছে।

সোমবার ৭ খুনের ঘটনায় দু’টি মামলায় প্রধান আসামি নূর হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ, মেজর (বরখাস্ত) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (বরখাস্ত) এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং যাবজ্জীবনসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়।

নূর হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদকে কাসিমপুর কারাগার ১-এ আলাদা আলাদা কনডেম সেলে রাখা হয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে অপহৃত হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। তিন দিন পর তাদের মরদেহ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীর শান্তির চর এলাকায়।

সাত খুন মামলার সাজাপ্রাপ্ত র‍্যাব সদস্যদের মধ্যে ১৭ জন কারাগারে আছে। চাকরিচ্যুত তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম  রানা ছাড়া অন্যরা হচ্ছে: হাবিলদার এমদাদুল হক, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়ব, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দ বালা, করপোরাল রুহুল আমিন, এএসআই বজলুর রহমান, হাবিলদার নাসির উদ্দিন, এএসআই আবুল কালাম আজাদ, সৈনিক নুরুজ্জামান, কনস্টেবল বাবুল হাসান ও সৈনিক আসাদুজ্জামান নূর। তারা সবাই নিজ নিজ বাহিনী থেকে চাকুরিচ্যুত।

আর পলাতক আটজন হচ্ছে: করপোরাল মোখলেছুর রহমান, সৈনিক আবদুল আলীম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন, সৈনিক তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবীর, এএসআই কামাল হোসেন, কনস্টেবল হাবিবুর রহমান। এরাও সবাই চাকুরি থেকে বরখাস্ত হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া ২৬ জনের মধ্যে ১৬ জন সাবেক র‌্যাব সদস্য।

ট্যাগ: নারায়ণগঞ্জ সাত খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন আর নেই

পরবর্তী

মালয়েশিয়া থেকে দেশে ফিরেই হত্যার শিকার প্রবাসী

পরবর্তী

মালয়েশিয়া থেকে দেশে ফিরেই হত্যার শিকার প্রবাসী

রাজধানীতে ট্রাক চাপায় চাচা-ভাতিজা নিহত

সর্বশেষ

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT