চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না বলা অনেক কথা বললেন আসাদুজ্জামান নূর

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:৫০ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

সাংস্কৃতিক অঙ্গনের বহুল পরিচিত মুখ এবং সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জানিয়েছেন ব্যক্তিগত ও রাজনৈতিক অনেক জানা অজানা কথা। শুক্রবার টাঙ্গাইলের ভুঞাপুরের বাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বেহুলা লাচারি প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতার আয়োজন করেছিলো যাত্রীক ও সাধনা নামের দু’টি সাংস্কৃতিক সংগঠন।

টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আগত ১০টি বেহুলা লাচারি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যভাগে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান নূরের।

কথোপকথনে তিনি টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন, বেহুলা লাচারি ও তার পূর্ব পুরুষদের বাড়ি নিয়ে কথা বলেন। তার শেঁকড় যে টাঙ্গাইল, তা এতদিন সবার কাছে অজানাই ছিল। সেই অজানা কথা জানানোর সাথে সাথে বলেছেন বহুল আলোচিত উপ-নির্বাচন নিয়ে।

কথোপকথনের কিছু অংশ চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

চ্যানেল আই অনলাইন: কেমন আছেন ?

আসাদুজ্জামান নূর: হ্যাঁ ভালো আছি।

Reneta

চ্যানেল আই অনলাইল: টাঙ্গাইলে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে?

আসাদুজ্জামান নূর: এক কথায় চমৎকার। বেহুলা লাচারি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের দেশের সংস্কৃতি অন্য যেকোনো দেশের চেয়ে সমৃদ্ধ। আমাদের ময়মনসিংহের একটি সাংস্কৃতিক দল মরক্কো ও রাশিয়ায় গিয়ে প্রশংসিত হয়েছে। আগামীতে মরক্কোতে সাংস্কৃতিক অনুষ্ঠানে থিমকান্ট্রি হিসাবে অংশগ্রহণ করবে বাংলাদেশ। অনেকদিন পর এতো ভালো একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে। 

চ্যানেল আই অনলাইন: আপনার বক্তৃতার একটি অংশে বলেছেন, আপনার বাড়ি টাঙ্গাইল। বিষয়টি সর্ম্পকে একটু যদি বলতেন?

আসাদুজ্জামান নূর: হ্যাঁ, এ এলাকার সাথে আমার নাড়ির সম্পর্ক। আমার পূর্ব পুরুষদের নিবাস এই জেলার ভূঞাপুরের পুখুরিয়া শিয়ালকোল এলাকায়। 

চ্যানেল আই অনলাইন: অন্য একটি প্রসঙ্গে আসি, টাঙ্গাইল উপনির্বাচনে এখন এই জেলার অন্যতম আলোচিত বিষয়। দলগত ভাবে আপনার দল প্রার্থী নির্বাচনে কী ভাবছে?

আসাদুজ্জামান নূর: আওয়ামী লীগ জোট একক প্রার্থী দেবে। তবে সবকিছু নির্ভর করছে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে।

চ্যানেল আই অনলাইন: টাঙ্গাইল-৪ উপনির্বাচনে কাদের সিদ্দিকীর দল অংশগ্রহণ করছে বিষয়টি কিভাবে দেখছেন?

আসাদুজ্জামান নূর: গণতান্ত্রিক দেশে যে কেউ অংশগ্রহণ করতে পারে। নির্বাচনে প্রতিযোগিতা থাকাই ভালো। 

চ্যানেল আই অনলাইন: কাদের সিদ্দিকী তার নির্বাচনী জনসভায় বিএনপি’র সমর্থন চেয়েছেন। সেক্ষেত্রে বিএনপি যদি তাকে সমর্থন করে তাহলে এই উপনির্বাচনকে আপনারা চ্যালেঞ্জ হিসাবে দেখছেন কিনা ?

আসাদুজ্জামান নূর: আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে। জনগণ আওয়ামী লীগের পাশে আছে, থাকবে। এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়ার কিছু নাই।

চ্যানেল আই অনলাইন: আমাদের চ্যানেল আই অনলাইন দেখেছেন কি?

আসাদুজ্জামান নূর: হ্যাঁ, আমি মাঝেমাঝে চ্যানেল আই অনলাইন ভিজিট করি। দেশের বাহিরে থাকলে বেশি বেশি ভিজিট করি।  চ্যানেল আই অনলাইন অল্পদিনেই অনেক সমাদৃত হয়েছে। আমি তাদের সাফল্য কামনা করি।

চ্যানেল আই অনলাইন: আপনাকে ধন্যবাদ

আসাদুজ্জামান নূর: আপানাকে ও চ্যানেল আই পরিবারকেও ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসাদুজ্জামান নূরটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

মে ১৮, ২০২৬

ঈদুল আজহায় পাঁচ দিনের ছুটি, সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকবে

মে ১৮, ২০২৬

অভিজ্ঞদের নিয়েই বিশ্বকাপে যাচ্ছে মদ্রিচের ক্রোয়েশিয়া

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT