চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না ফেরার দেশে কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ। ৮১ বছর বয়সেই বিধাতা হানিফ মোহাম্মদের জীবনের ইনিংসের ইতি টানালেন।

হানিফ মোহাম্মদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের পত্রিকা দ্যা ডন।

প্রথম দফায় ৬ মিনিট হৃৎস্পন্দন বন্ধ থাকার পরও অলৌকিক ভাবে জীবন ফিরে পেয়েছিলেন, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার মৃত্যু সংবাদ নিয়ে গুজবও ছড়িয়েছিল।

তিন বছর আগে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই কঠিন শারীরিক সমস্যায় ভুগেছেন ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা বেড়ে যাওয়ায় সম্প্রতি করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয় পাকিস্তানের এ লিজেন্ডকে।

পাকিস্তানের হয়ে ৫৫ টি টেস্ট খেলা হানিফ মোহাম্মদ ছিলেন তার সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন। ৫৫ টেস্টে হানিফ মোহাম্মদের রান ৩৯১৫। সেঞ্চুরি ১২টি আর ফিফটি ১৫টি। পাকিস্তানের জার্সি গায়ে ১৯৫২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত খেলেছিলেন হানিফ মোহাম্মদ।

১৯৬৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন তিনি। যে কারণে পাকিস্তান টেস্টটি ড্র করতে পেরেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হানিফ মোহাম্মদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ত্রোপচারের আগে মোস্তাফিজকে প্রধানমন্ত্রীর ফোন

পরবর্তী

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা নেই: বার্নিকাট

পরবর্তী

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা নেই: বার্নিকাট

খালেদা জিয়ার ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৮ আগস্ট

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT