স্পোর্টস

‘না, না, না,’ কৌতিনহো প্রশ্নে বার্সাকে লিভারপুল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুল ফুটবলার কৌতিনহো গোল উদযাপন করছেন, তিনি লাল জার্সি পরেছেন এবং মাঠে হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এর আগে দুইবার ‘না’ শুনতে হয়েছে। এবার ১১৪ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েও লিভারপুল থেকে একই উত্তর পেতে হল বার্সাকে। শুক্রবার বিবিসি জানিয়েছে, কৌতিনহোকে ধরে রাখতে বার্সার এমন লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে ক্লাবটি!

নেইমার পিএসজিতে চলে যাওয়ায় তার অভাব পূরণ করতে বেশ বিপাকে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বার্সা সভাপতি ইতিমধ্যে কথা দিয়েছেন নেইমারের বিকল্প হিসেবে যে করেই হোক বার্সেলোনায় আনা হবে কৌতিনহোকে। এমনও খবর ছিল, তাকে দলে ভেড়াতে লিভারপুলের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তেও পৌঁছে গেছে বার্সা। এর আগে গত সপ্তাহে কৌতিনহোকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাবটি ছিল ৯০ মিলিয়ন পাউন্ডের।

নেইমার যে পজিশনে যেভাবে খেলেন, এই মুহূর্তে সেই অভাব মেটাতে আরেক উঠতি তারকা ডেম্বেলেও বেশ যোগ্য। তার দিকেও চোখ আছে বার্সার। আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্রাজিলের কৌতিনহোরও এখন বেশ নামডাক।  বার্সা তাকে বারবার চেয়েও খালি হাতে ফিরছে।

জানুয়ারিতে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন কৌতিনহো। সেই চুক্তি ভেঙে ‘সম্পদ’ বিক্রি না করতে অটল ক্লাবটি। কিন্তু বার্সা যেভাবে লেগেছে তাতে কতদিন তারা কৌতিনহোকে আগলে রাখতে পারবে, সেটাই দেখার বিষয়।

বিষয়:বার্সেলোনা-লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…