চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘না’-এর তালিকা লম্বা, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে খুঁতখুঁতে জোলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১২, মে ২০২১
বিনোদন
A A

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ২০১৯। এখনও সঙ্গী হিসেবে কাউকে বেছে নেননি অ্যাঞ্জেলিনা জোলি। এক সাক্ষাৎকারে নিজেই জানালেন একা থাকার কারণ।

যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট সাময়িকীতে দেয়া সাক্ষাতকারে জোলিকে জিজ্ঞেস করা হয়েছিল, এই পর্যন্ত তিনি কতজনের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করেছেন। উত্তরে হলিউড তারকা বলেন, ‘অনেক লম্বা তালিকা। আমি বহুদিন ধরেই একা আছি।’

একা থাকার কারণ হিসেবে জোলি জানান, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক খুঁতখুঁতে তিনি। তবে সন্তানদের কারণে একাকিত্ব ছুঁতে পারে না অ্যাঞ্জেলিনা জোলিকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ছয়জন যোগ্য সন্তান আছে। ঘুম থেকে উঠেই তাদের নিয়ে ভাবি। তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছে কিনা তা নিয়ে চিন্তা হয়। তবে গত কয়েক বছর ধরে তারাও একইভাবে আমাকে নিয়ে চিন্তা করে।’

২০০৬ সালে প্রথমবারের মতো পিট-জোলি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। আর ২০১৬ সালে জোলি আদালতে বিচ্ছেদের আবেদন করেন। ২০১৯ সালের ১২ এপ্রিল কাগজ-কলমে তাদের বিচ্ছেদ হয়।

জোলি ও পিটের তিন সন্তান। শিলোহ এবং যমজ ভিভিয়েন ও নক্স। জোলির দত্তক নেওয়া আরও তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। বিচ্ছেদের পর থেকে সন্তানরা জোলির সঙ্গেই আছেন। কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর গোপন সফর, আমিরাতের অস্বীকার

মে ১৪, ২০২৬

ইসরায়েলি স্যাটেলারদের জন্য ইইউ’র দুঃসংবাদ

মে ১৪, ২০২৬

ট্রাম্পের বেইজিং সফরে রেড লাইন বেঁধে দিয়েছে চীন

মে ১৪, ২০২৬

বিভিন্ন প্রকার নদীর মাছের বাজার চাঁদপুর লালপুর ঘাট

মে ১৪, ২০২৬

৮ গোলের রোমাঞ্চে মেসির জোড়া, প্রত্যাবর্তনে দুর্দান্ত জয় মিয়ামির

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT