বিনোদন

নায়িকা নিয়ে সালমানের ফ্ল্যাটে ঝড়!

সালমান খান একান্তে ছবি, ফ্ল্যাটে নায়িকা নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান একটি কালো টি-শার্ট পরা অবস্থায়, ফ্ল্যাটে বসে আছেন, আলোচনায় ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড সুপার স্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রীতিমত যেন ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে।

ভালোই এক পারিবারিক দ্বন্দ্বের হাওয়া বইছে সেখানে।  দ্বন্দ্বটা মূলত সালমানের ভগ্নিপতি আয়ুশ শার্মাকে নিয়ে। আয়ুশের সঙ্গে সালমানের আদরের বোন অর্পিতার বিয়ে হয়েছিল ২০১৪ সালে।

এদিকে চলচ্চিত্রে আসার ব্যাপারে আয়ুশের আগ্রহ অনেক আগে থেকেই। বোনকে খুশি করতে সালমানও আয়ুশকে সিনেমায় আনার ব্যাপারে কথা দিয়েছিলেন। সবই ঠিক ছিল। সামনেই সালমানের হাত ধরে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে আয়ুশের। কিন্তু বিধি বাম!

ছবিতে সালমান আয়ুশের নায়িকা হিসেবে ঠিক করে রেখেছেন নবীন অভিনেত্রী মৌনী রায়কে।  কিন্তু আয়ুশের ইচ্ছে আরও বড় কোন নায়িকার সাথে জুটি বাঁধা।  এ নিয়ে বেশ মনঃক্ষুণ্ণ সালমানের বোন আর বোন জামাই।

অর্পিতা বলেন, ‘ আয়ুশের ইচ্ছে আরও বড় কোন বলিউড অভিনেত্রীর পাশে অভিনয়ের। কিন্তু ভাইজান মৌনীকেই ঠিক করে রেখেছেন’।

অবশ্য অর্পিতা এ ব্যাপারে সালমানকে বোঝানোর চেষ্টা করবেন। তাতে যদি ঝড়টা থামে!

ডেকান ক্রনিকল

বিষয়:সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…