নতুন বছরের ১১ তারিখ থেকে শুরু হচ্ছে নায়ক বাপ্পীর নতুন চলচ্চিত্র ‘নায়ক’ এর শুটিং। ইস্পাহানী-আরিফ জাহানের পরিচালনায় চলচ্চিত্রটির শুটিং হবে এফডিসিতে। ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করছে অধরা খান। বিশেষ চরিত্রে অভিনয় করবেন মৌসুমী।
যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় সর্বশেষ চলচ্চিত্র ‘গুন্ডা-দ্য টেরোরিস্ট’ মুক্তি পায় ২০১৫ সালের এপ্রিলে। সে চলচ্চিত্রেরও নায়ক ছিলেন বাপ্পী। তার বিপরীতে ছিলেন আঁচল। ‘নায়ক’ চলচ্চিত্রে বাপ্পীর বিপরীতে থাকছেন অধরা খান।
১৯৯৪ সালে ইস্পাহানী-আরিফ জাহান ‘বিদ্রোহী বধু’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটনা। পরিচালকদ্বয়ের অন্যতম এম এন ইস্পাহানী চ্যানেল আই অনলাইনকে জানান, বাপ্পী আমাদের সর্বশেষ চলচ্চিত্রের নায়ক ছিল। ডেডিকেটেড। আমাদের লাকী মাস্কটও। গল্পটি ভালো লেগেছে। প্রযোজকও আদর্শ। তাই তিন বছর পর ফিরছি আমরা। ১১ জানুয়ারী এফডিসিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। বেশিরভাগ কাজ বাংলাদেশে হবে। গান এবং কিছু দৃশ্যের শুটিং হবে মালয়শিয়া।’

‘নায়ক’ চলচ্চিত্র প্রসঙ্গে বাপ্পী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তারা নামী পরিচালক। আগে তাদের সঙ্গে কাজ করেছি। অনেক কিছূ শিখেছি। তাই তাদের প্রস্তাব এবং গল্প দুটো পছন্দ হওয়াতে কাজ করতে একবাক্যে রাজী হয়েছি।








