তারকাকথন

নায়করাজের চেহলামের দিনে বাড়ির নামফলক চুরি

বয়স্ক ব্যক্তি বসে আছেন, গাছে ঘেরা পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বয়স্ক ব্যক্তি লাল পোশাক পরা, বসে আছেন, পেছনে সবুজ গাছপালা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নায়করাজ রাজ্জাকের বাড়ির ফটকের নামফলক চুরি হয়ে গেছে। এমনটাই জানা গেল রাজ্জাকের ছেলে চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাটের ফেসবুক থেকে।

শনিবার নিজের ফেসবুক পেইজে সম্রাট লেখেন, ‘আজকে সকালে উঠে দেখি আমাদের বাড়ির নামফলক চুরি হয়ে গেছে। ভাগ্যিস বাড়ির গেট খুলে নিয়ে যায়নি।’

রাজধানীর গুলশান-২ এলাকার ৩৬ নম্বর সড়কের ‘লক্ষ্মীকুঞ্জ’ নামফলকটি শনিবার সকালে চুরি হয়ে যায়। তবে কে বা কারা চুরি করে নিয়ে গেছে তা জানা যায়নি।

শনিবার ছিল নায়করাজ রাজ্জাকের মৃত্যুর ৪০দিন। এমন দিনেই চুরি হয়ে গেল বাড়ির নামফলক।

গত ২১ আগস্ট বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্রাটের ফেসবুক থেকে নেয়া…
বিষয়:নায়ক রাজ রাজ্জাকসম্রাট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…