চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাড়ির টানে বাড়ি ফেরা

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৩:৪৫ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাস্তায় যানজটের চিন্তায় আগে ভাগেই বাড়ির পথে রওয়ানা হয়েছে রাজধানীবাসী।

যাত্রীরা সময়মতো লঞ্চ পেলেও বাস এবং ট্রেন যাত্রায় আছে সামান্য বিলম্ব। তবে নাব্য সংকট কাটিয়ে যানবাহন পারাপারে সম্পূর্ণ চালু আছে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুট।

ঈদের ছুটির বাকি এখনো দুই দিন। তবে যারা বাস এবং ট্রেনের ২৩ এবং ২৪ সেপ্টেম্বরের আগাম টিকিট সংগ্রহ করতে পারেনি তাদের একটু আগে ভাগে বাড়ি ফেরার ব্যস্ততা রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির ধীরগতির কারণে ওই রুটে যাত্রীদের গাড়ি পেতে বিলম্ব হলেও আছে বাড়ি যাওয়ার আনন্দ।

কমলাপুরে স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনগুলো ছেড়ে গেছে সময়ের চেয়ে কিছুটা দেরিতে। তবে রাজধানীর যানজটের চিন্তায় আগে থেকেই স্টেশনে এসে অপেক্ষায় ছিলেন যাত্রীরা।

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোও যাচ্ছে সময় মেনে।

ড্রেজিংয়ের কারণে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও এখন ১৮টি ছোট বড় ফেরি নিয়ে গাড়ির অপেক্ষায় বিআইডব্লিউটিসি। এই নৌ রুটের যে কোনো অনিয়ম ঠেকাতে প্রস্তুত স্থানীয় প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে প্রায় সাড়ে চারশো ফোর্স মোতায়েন করা হয়েছে। বিআইডব্লিউটিএর সঙ্গে যৌথভাবে যাত্রীদের নিশ্চিত সেবা দিতে দিনরাত কাজ হচ্ছে।

মঙ্গলবার বিকাল থেকে লঞ্চ-বাস এবং ট্রেন স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় আরো বাড়বে বলে ধারণা করছে সব পরিবহন কর্তৃপক্ষ। 

ট্যাগ: ঈদঈদে বাড়ি ফেরাঘরে ফেরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নয় দিন ধরে সুড়ঙ্গের ভেতর

পরবর্তী

চামড়া নিয়ে সন্ত্রাস করতে দেয়া হবে না

পরবর্তী

চামড়া নিয়ে সন্ত্রাস করতে দেয়া হবে না

মজাদার সব সালাদ

সর্বশেষ

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT