চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসুমের বক্তব্যকে ‘মিথ্যা’ বলল চট্টগ্রাম, তদন্ত দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আইকন খেলোয়াড় হিসেবে বিপিএল খেলা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ জানিয়েছেন তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি ফ্র্যাঞ্চাইজি। কথামতো পারিশ্রমিক দেওয়া হয়নি। আরও কয়েকটি বিষয় সামনে এনে মালিকপক্ষের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় দলের এ ক্রিকেটার।

নাসুমের বক্তব্যের পর আজ মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দলটির ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিতের বরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুসারে তিন কিস্তিতে পারিশ্রমিকের ৩৫ লাখ টাকাই ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। সবশেষ কিস্তি দেওয়া হয়েছে ১০ মার্চ। ভ্যাটের টাকা পরিশোধ করে রিটার্নও বুঝিয়ে দেওয়া হয়েছে, দাবি চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষের।

টুর্নামেন্ট শেষের এতদিন পর নাসুমের বিস্ফোরক মন্তব্যে হতবাক দলটি। ইতোমধ্যেই বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে লিখিতভাবে জানিয়েছে মালিকপক্ষ। দ্রুততম সময়ের মধ্যে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করে যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবে দলটি।

এর আগে বিপিএল চলাকালীন মেহেদী হাসান মিরাজের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকপক্ষের বিরোধের সৃষ্টি হয়েছিল। পরে অবশ্য তা মিটে যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সতদন্তনাসুমবিপিএল ২০২২বিসিবিমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত জোট ছাড়তে ৪ দলকে হেফাজতের চাপ

মে ১৭, ২০২৬

৫২ বছর পর ইতিহাস গড়া হাইতি যেন এক ‘প্রবাসী দল’

মে ১৭, ২০২৬

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT