ক্রিকেট

হাজিরা থেকে অব্যাহতি মেলেনি নাসির-তামিমার

দম্পতি হাজিরা থেকে অব্যাহতি না পেয়ে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও একজন নারী সাজগোজে সেজে বসে আছেন, পেছনে সিলভার রঙের ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম স্বামীকে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথিতে অসামঞ্জস্যের জেরে হওয়া মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন বিচারিক আদালতে খারিজ হয়েছে।

একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৪ জানুয়ারি ঠিক করা হয়েছে। তবে এই মামলায় নাসির, তামিমা ও সুমির জামিন বহাল থাকছে।

সোমবার ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিনের সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেন।

গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও তার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত সমন জারি করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দাখিল করা এক প্রতিবেদনের পর ক্রিকেটার নাসির ও তামিমাসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান।

পিবিআইয়ের তদন্তে বলা হয়েছে, তামিমা ও রাকিবের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা। রাকিবকে তালাক না দিয়েই তামিমা বিয়ে করেন নাসিরকে।

বিষয়:তামিমা নাসির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…