ক্রিকেট

নাসির-তামিমার ঘরে পুত্র সন্তান

নাসির-তামিমার ঘরে পুত্র সন্তান, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসির ও তামিমা তাদের সন্তান জন্মের খুশি উদযাপন করছেন, পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুত্র সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ৮ এপ্রিল সন্তানের জন্ম দেন তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই দম্পতি।

তামিমা ও সন্তান সুস্থ আছেন। নাসিরের পারিবারিক সূত্রে জানা গেছে এ খবর।

ফেব্রুয়ারিতে তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির। যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার এক রেস্টুরেন্টে তামিমাকে বিয়ে করের নাসির। ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অলরাউন্ডার। খেলছেন প্রাইম ব্যাংকের হয়ে।

বিষয়:ডিপিএল-২০২২ নাসির প্রাইম ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…