চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরের ১০৯, বাংলাদেশ ২৫৭

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:৫২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: শুরুর বিপর্যয় সামলে নেপালের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ইমার্জিং টিমস এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে স্বাগতিকরা। সহ-অধিনায়ক নাসির হোসেন খেলেছেন ১০৯ রানের অপরাজিত ইনিংস। ৬১ রানের ইনিংস এসেছে অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া স্বাগতিক দলকে পথ দেখায় মুমিনুল-নাসিরের পঞ্চম উইকেট জুটি। দলীয় ১১১ রানে ৬১ রান করে মুমিনুল বিদায় নিলে ভাঙে প্রতিরোধের জুটিটি। লেগস্পিনার সন্দীপ লামিচানের গুগলি স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেটে জয়েন্দ্র মাল্লার তালুতে দুর্দান্ত ক্যাচে পরিণত হন এই বাঁহাতি ব্যাটসম্যান ‘লোকাল বয়’।

মুমিনুল ফেরার পর জীবন পান নাসির। ব্যক্তিগত ৩৭ রানে সুইপ করতে যেয়ে স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডার বরাবর ক্যাচ উঠিয়েছিলেন। সহজ ক্যাচটি তালুতে জমাতে পারেননি ফিল্ডার। জীবন পাওয়া নাসির হাফসেঞ্চুরি পূর্ণ করতে বেশি সময় নেননি।

হাফসেঞ্চুরি পেরিয়ে যেতেই ড্রেসিংরুম থেকে নাসিরকে উদ্দেশ্যে করে মুমিনুল চিৎকার করে কয়েকবার বললেন, ‘আবার নতুন করে’। পরে নতুন করেই শুরু করেন নাসির। ঠাণ্ডা মাথায় ব্যাট চালিয়ে হাঁটেন সেঞ্চুরির পথে। ৯০ রানে মিডউইকেটে সীমানার কাছে আরও একবার জীবন পান। তবে সেঞ্চুরি পেতে বলের সঙ্গেও লড়াই করতে হয়েছে নাসিরকে।

সঙ্গী আবুল হাসান রাজু ব্যাট করছিলেন দুর্দান্ত। শেষ ওভারে সেঞ্চুরি করতে নাসিরের দরকার পড়ে ৩ রান। প্রথম বলেই সোজা ব্যাটে ছক্কা হাঁকিয়ে শতক। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দেন সময় নিয়ে। নাসিরের ১১৫ বলের ইনিংসে ১২টি চার ও দুটি ছক্কা। আবুল হাসান করেন ২৯ রান।

অথচ শুরুর সময়টা ছিল বিপদের। টস জিতে নেপাল দল ফিল্ডিংয়ে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ব্যাটিংটা আজ উপভোগ করা যাবে ভেবে স্বস্তি পাচ্ছিলেন মাঠে আসা দর্শকরা। মাঠে গ্যালারি নেই। সামিয়ানা টাঙিয়ে করা হয়েছে কিছু দর্শকের বসার ব্যবস্থা। তবে তারা সামিয়ানার তলায় থিতু হওয়ার আগেই বাংলাদেশের চার উইকেট উধাও।

Reneta

ম্যাচ মাঠে গড়ানোর ৩০ মিনিটের মধ্যেই সাজঘরে ফিরে যান আজমীর আহমেদ, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত। মন্থর উইকেটে স্বাগতিক দলের ব্যাটসম্যানরা আউট হয়েছেন কিছুটা বিভ্রান্ত হয়ে।

ওপেনার আজমীর (০) ও সাইফ (৭) আউট হয়েছেন উড়িয়ে মারতে গিয়ে। বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন মিথুন (০)। আর বল নিচু হয়ে আসায় সরাসরি বোল্ড হন শান্ত (৪)। পরের সময়টা কেবলই প্রতিরোধের। নাসির, মুমিনুল, আবুল হাসানের দৃঢ়তায় লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।

নেপালের বাঁহাতি পেসার অভিনাশ কর্ণ তুলে নেন প্রথম তিন উইকেট। লামিচান নেন দুটি। একটি করে উইকেট নিয়েছেন মাহবুব আলম, জয়েন্দ্র মাল্লা ও জিতেন্দ্র সিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপনাসির হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমাজে বর্ণবাদী বৈষম্য বন্ধ হবে কবে

পরবর্তী

রাজনীতিতে ‘বিশেষ অবদান’ রাখায় জাবি সম্মাননা পেলেন হানিফ

পরবর্তী

রাজনীতিতে ‘বিশেষ অবদান’ রাখায় জাবি সম্মাননা পেলেন হানিফ

ট্রাম্পের জামাই জারেদ কুশনার

ট্রাম্প-রাশিয়ার কথিত ‘বন্ধুত্ব’ নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে ট্রাম্পের জামাই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT