চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরের হাঁটুতে অস্ত্রোপচার জুনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দল ও ‘এ’ দলের সামনে ব্যস্ত সূচি। টানা খেলার মধ্যে থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। অথচ সময়টা মাঠের বাইরে কাটাতে হবে নাসির হোসেনকে। জুনের প্রথম সপ্তাহে সিডনিতে হবে এ অলরাউন্ডারের হাঁটুর অস্ত্রোপচার। পরের ৬ মাস থাকতে হবে পুনর্বাসন প্রক্রিয়ায়।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আগামী ৫ জুন সিডনির এক চিকিৎসকের সঙ্গে সাক্ষাত করবেন নাসির। ৭ জুনের মধ্যে হবে অস্ত্রোপচার।

পছন্দের সার্জনের অ্যাপয়েনমেন্ট না মেলায় নাসিরের অপেক্ষা দীর্ঘ হচ্ছিল। বাড়ছিল উৎকণ্ঠাও। অবশেষে মিলছে সিডনির চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট।

মেলবোর্নের সার্জন ডেভিড ইয়াংয়ের শরণাপন্ন হতে চেয়েছিলেন ডান হাঁটুর লিগামেন্ট ছেড়ায় ঘরবন্দী হয়ে পড়া নাসির। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের ‘বন্ধু’ হয়ে ওঠা এই চিকিৎসক আগামী দেড়মাস ব্যস্ত থাকবেন বলে জানিয়ে দেন। তার পরামর্শেই সিডনির অন্য এক চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট নিতে চেষ্টা চালাচ্ছিলেন দেবাশীষ।

‘আমরা ডেভিড ইয়াংয়ের সময় পাচ্ছিলাম না। এরপর তিনি আরো একজনের কাছে রেফার করেছিলেন। তিনিও শেষপর্যন্ত সময় দিতে পারেনি। তবে আমরা তৃতীয় আরেক জনের সঙ্গে কথা বলেছি। তিনি আগামী ৫ জুন নাসিরকে সময় দেবেন। সাক্ষাতের দিন অপারেশন না হলেও পরের দু-একদিনের মধ্যেই হয়ে যাবে।’

গত ৮ এপ্রিল ফুটবল খেলতে গিয়ে নাসিরের ডান হাঁটুর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায়। সাধারণত ফুটবলার, হকি ও বাস্কেটবল খেলোয়াড়রা এ ধরণের ইনজুরিতে পড়েন। ক্রিকেটারদের ক্ষেত্রে এটি খুবই কম। মাশরাফী বিন মোর্ত্তজার পর টাইগারদের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন ইনজুরিতে পড়েছেন নাসির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT