চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরনগরে হামলায় দায়ী আওয়ামী লীগ: বিএনপি

রাহুল রায়রাহুল রায়
৩:১৮ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৬
রাজনীতি
A A

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগ দায়ী বলে অভিযোগ করেছে বিএনপি। এর বিপরীতে শুধু মন্ত্রী নয়, সরকারেরই পদত্যাগ দাবি করেছেন দলের নেতারা।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববারের সমাবেশ এবং ব্রাহ্মণবাড়িয়ার নির্যাতনের ঘটনা নিয়ে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেন, রোববার নয়া পল্টনে তারা সমাবেশ করতে পারবে।

গাইবান্ধায় সাঁওতালদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা এবং নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনার নিন্দা জানান রুহুল কবির রিজভী। সরকারের পদত্যাগ দাবি করার কারণ হিসেবে তিনি বলেন, “যতদিন এই সরকার তার অবৈধ সত্ত্বা নিয়ে ক্ষমতায় থাকবে, ততদিন কোনো bnp_nomanমানুষেরই নিরাপত্তা থাকবে না।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায়ও নাসিরনগরের ঘটনা নিয়ে কথা বলেন বিএনপি নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান, আব্দুল্লাহ আল নোমান বলেন, “সবাই একবাক্যে বলছে, নাসিরনগরের ঘটনার মূল প্রেরণাদাতা, মূল ব্যক্তি এবং মূল শক্তি আওয়ামী লীগ এবং তার নেতা, পানিসম্পদ মন্ত্রী। এ কথা দিবালোকের মতো সত্য। কিন্তু তাদের রক্ষা করার জন্য আজ দেখা যাচ্ছে, তাদের সম্পর্কে কোনো বক্তব্য নেই।”

Reneta

বিএনপি নেতাদের অভিযোগ, দেশে গণতন্ত্র নেই বলেই এমন ঘটনা ঘটছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিরনগরনাসিরনগরে হামলাবিএনপিব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, এনবিআর পুরোপুরি প্রস্তুত: অর্থমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT