জনপদ

নারায়ণগঞ্জে শীত-কুয়াশা উপেক্ষা করে ভোটারদের ভিড়

নারায়ণগঞ্জে ভোটাররা শীত ও কুয়াশা উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে ভোটাররা শীতের সকালে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে শীত আর কুয়াশা উপেক্ষা করেই সকালে ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন।

ভোটকে সামনে রেখে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

ভোটাররা বলছেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সিটি মেয়র বেছে নেবেন। তাদের আশা, ভোটগ্রহণের শুরু থেকে গণনা পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।

এবারের নাসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রেই  ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যেকোন ধরনের নাশকতা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিষয়:নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নাসিক নির্বাচন ২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…