চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইভী ও নৌকার বিকল্প নাই: শেখ পরশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
অন্যান্য, রাজনীতি
A A

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ডা সেলিনা হায়াৎ আইভী টানা ১৯ বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। এটা গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে নৌকার যেমন কোনো বিকল্প নাই, সেলিনা হায়াৎ আইভীরও কোনো বিকল্প নাই।

শনিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ মিজমিজি পুল বাজারের কাছে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

পরশ বলেন: ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তিনি গত দুই দশক ধরে নারায়ণগঞ্জবাসীর সেবা করে যাচ্ছেন। নেত্রীর এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়, তিনি সৎ, মেধাবী ও যোগ্য প্রার্থী বেছে নিয়েছেন নারায়ণগঞ্জবাসীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য।

তিনি বলেন: ডাঃ আইভী’র সবচেয়ে বড়ো শক্তি তার ব্যক্তিগত ভাবমূর্তি। নারায়ণগঞ্জে ডাঃ আইভী’র যে ভাবমূর্তি তা আজ আমাদের নৌকার জয়ের পরিস্থিতির সৃষ্টি করেছে। তাছাড়া ডাঃ সেলিনা হায়াৎ আইভি’র সততা, দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান, সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতার কারণে একটা নিজস্ব ভোটব্যাংকও তার রয়েছে। নারী ভোটারদের কাছে তার জনপ্রিয়তা আমাদের জয়ের জন্য আরেকটা মূখ্য ভূমিকা রাখবে। আমরা যদি নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনতে পারি, তাহলে ১৬ তারিখে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মহানগর যুবলীগের সকল নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা যেভাবেই কাজ করুন, এই নির্বাচনকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই।

তিনি আরও বলেন: এই নির্বাচন অবশ্যই একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনের সকল বিধিনিষেধ মেনে শেষদিন পর্যন্ত মাঠে থাকবেন। এই নির্বাচনে জয়লাভ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি-জামাতকে সঙ্গবদ্ধ হওয়ার সুযোগ করে দেওয়া হবে যদি কোনো কারণে নৌকা পরাজিত হয়। নারায়ণগঞ্জ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে সরকারকে যেকোনো মুহূর্তে বিব্রতকর অবস্থায় ফেলা যায়। তাই এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। তবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের প্রতি জন আস্থা আমাদের বিজয় এনে দিবে। ফোর্বসের এক জরিপ অনুযায়ী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৪ নম্বর বৃহৎ অর্থনীতির দেশ হবে। এই পূর্বাভাস বাস্তবে রূপদান করতে হলে আপনাদের নৌকায় ভোট দিতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এসকল কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল পথসভায় প্রধান বক্তার বক্তব্যে বলেন: ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী বঙ্গবন্ধুকন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে দক্ষ, সেবামূলক ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে অদম্য গতিতে কাজ করে চলেছেন। সেই ধারাবাহিকতায় ডাঃ সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা তার একমাত্র উদ্দেশ্য। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জবাসী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Reneta

পথসভা শেষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করে নৌকা মার্কার প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র পক্ষে ভোট প্রার্থনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগযুবলীগ চেয়ারম্যানশেখ ফজলে শামস্ পরশ
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT