চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী, সইতে নারি!

মনদীপ ঘরাই মনদীপ ঘরাই
১:০৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৯
মতামত
A A

ডাকাডাকির পর সোহানের দলে একজন কম পড়লো। দূরে দাঁড়িয়ে সব দেখছিলো মিলি। সোহানের সমবয়সী। হুট করে সোহান বলে উঠলো, ‘মিলি আমার দলে খেলবে।’

সবাই অবাক হয়ে তাকালো। মিলি আবার ক্রিকেট পারে নাকি? সোহান ইচ্ছে করে দুর্বল দল নিচ্ছে যাতে হারলে একটা অজুহাত দেখাতে পারে।

মিলি এমনিতেই একটু চুপচাপ। ও চুপ করে হেঁটে এসে সোহানের দলের সবার সাথে দাঁড়ালো।

এবার টসের পালা। হারলো সোহান। পাড়ার খেলায় টসে হারা মানেই তো ফিল্ডিং।
মিলিকে স্লিপে দাঁড় করালো সোহান। মজার ব্যাপার হলো, হাত দুটোকে ফুলের মতো করে ক্যাচ ধরার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকলো মিলি। পুরো খেলায় বল যা দু একবার এলো, তা ওই ফুল বানানো হাতে ধরা পরলো না।

বড় টার্গেট। কে আগে ব্যাট করবে তা নিয়ে তুফান বয়ে গেল। সোহান আর শিশির ওপেন করছে। সালেহ বললো, আমি খেলব-ই না। রিটায়ার্ড হার্ট। বলেই ওর ব্যাটটা নিয়ে চলে গেল। একে একে সবাই আউট হতে হতে যখন খেলা প্রায় শেষ, তখন মনে পড়লো, মিলি তো আছে!
সোহান বললো, ‘মিলি, ব্যাটিংয়ে নাম’।

মিলি ব্যাটটাকে বৈঠার মতো করে ধরে উইকেটের সামনে দাঁড়ালো। কারও হাসি আর থামে না। এমনিতেই মেয়েটার গায়ের রং চাপা, কষ্টে আর রোদে যেন আরও কালো লাগছিলো ওকে।

Reneta

খেলায় ১০ বলে দরকার ১৮ রান। জগতে অবাক করা অনেক কিছুই হয়। এ  পাড়াতেও হলো আজ। মিলি আন্দাজে ব্যাট চালিয়ে ৮ রানের ইনিংস খেললো। তা ক্রিকেট হলো কি না জানা নেই, তবে রান তো রানই।

সোহানরা ম্যাচ জিতলো। এবার বাসার পথে সোহান আর মিলি। বাসায় পৌঁছেই সোহান উল্লাসে ফেটে পড়লো, ‘মা, ও মা, আমরা না আজকে ম্যাচ জিতেছি’।

মা আঁচল দিয়ে সোহানের ঘাম মোছাতে মোছাতে বললেন, ‘তুমি তো জিতবেই সোনা’। সোহান মুখটা সরিয়ে বললো, ‘আরে আমি তো শূণ্য করেছি। মিলি ৮ রান করে জিতিয়েছে’।

মায়ের মুখ থেকে মমতাটা উধাও হয়ে অদ্ভুত এক কাঠিন্য দেখা দিলো। সোহানও মায়ের এই রূপটা ভয় পায়।  ‘তোকে খেলার জন্য পাঠিয়েছি মাঠে? পানির বোতলের পানি তো শেষ হয় নি। দিস নি সোহানকে? মিলি ভয়ে ভয়ে বলে,
‘দিসিলাম, ভাইয়া খায় নাই’। ‘খাবে কিভাবে? তুই তো রান করা নিয়ে ব্যস্ত ছিলি।তোকে পাঠানোই আমার ভুল হয়েছে। যা,পেঁয়াজ কাট্। আর বাবুসোনা, টেবিলে যা। পড়তে বস এক্ষনি।’

সোহানের বাবা অফিস থেকে ফিরেই ঘোষণা দিলেন। আজ নারী দিবস উপলক্ষে স্পেশাল ডিনার। নামী একটা রেস্টুরেন্টে।

সোহানের বাবা, মা আর সোহান সেজে-গুজে, ফিটফাট হয়ে রওনা দিলো। বাসায় রইলো মিলি একা। আজকের খাওয়াটা সোহান কোনদিন ভুলবে না। এত আইটেম! খুশিতে খুশিতে মা কে বললো, ‘মা, মিলি এগুলো খাবে না’?
মা বললেন, ‘সে চিন্তা তোমার করা লাগবেনা। অ্যাই ওয়েটার, যা বেঁচে গেছে তা প্যাকেট করে দিন। আরে আরে, চিকেন ফ্রাইয়ের ওই পিসটা দিচ্ছেন না কেন? ওটাতো সোহান একটু ছিড়ে খেয়েছে’! প্যাকেট আসে। সোহানের মনটা খুব খারাপ হয়ে যায়। এই খাবার কি মিলির জন্য? বাবা বিল দিয়ে গাড়ি ডাকে।

ফেরার পথে সোহান জিজ্ঞেস করে, ‘বাবা, নারী দিবস কাদের জন্য? এটা কি শুধু মায়ের জন্য? জন্মদিন টাইপ?

বাবা হেসে বলে, ‘না রে বাবা, পৃথিবীর সব মেয়েদের সম্মান জানাতে আর কাজের স্বীকৃতি দিতে নারী দিবস। এই দেখো না, তোমার মা যে দিনরাত পরিশ্রম করে রান্না- বান্না করে, ঘর ঠিক রাখে, সংসার সামলায় এর স্বীকৃতি হিসেবেই তো আজকে এই আয়োজন’।

সোহান অবাক হয়ে বলে,’বাবা, তুমি যেসব কাজের কথা বললে, ওগুলো তো সব মিলি করে। তাহলে ওরও কি আজ নারী দিবস’?

পুরোটা পথ চুপ থাকে বাবা- মা দুজনই। সোহানের হাতে ঝুলছে উচ্ছিষ্ট খাবারের প্যাকেটটা।

শুভ নারী দিবস।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীনারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT