চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে সাইকেল র‌্যালি

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১:৪২ পূর্বাহ্ণ ১৫, মে ২০১৫
বাংলাদেশ
A A

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় সাইকেল র‌্যালিটি। র‌্যালি থেকে সাংস্কৃতিক জোটের কর্মীরা অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জোর দাবি জানান।

ধূমপান মাদক সন্ত্রাস বিরোধী জোট ক্যাট এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগের এ র‌্যালিতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বর্ষবরণের দিন নারীদের উপর যে নির্যাতন করা হয়েছে আমরা তার সুষ্ঠু বিচার কামনা করছি। এবং দ্রুতই দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাচ্ছি।

পহেলা বৈশাখে পুলিশের দায়িত্বের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, পুলিশবাহিনী তাদের দায়িত্বে ব্যর্থ হয়েছে। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ছিলো তাদের সবাইকে পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। তবু পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না। এমন ব্যর্থতার পরিচয় পুলিশ বারবার দিচ্ছে। তাই আমরা বলতে চাই অতি দ্রুতই এই ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেকে আইনের আত্ততায় আনা হোক।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, নারী নির্যাতন ও যৌন নির্যাতন দূর করতে সবার  দরকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি বেশি অংশগ্রহণ। এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা একদিন  নারী নির্যাতন দূর করতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, সাইকেল শোভা যাত্রার মাধ্যমে দেশের প্রতিটি এলাকায় সামাজিকভাবে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ গড়ে তোলা হবে।

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে রাকিম, দ্য বিগ ম্যান ফর ইউ

পরবর্তী

প্রাণে রক্ষা পেল ৩৯৫ ‘বাংলাদেশি’

পরবর্তী

প্রাণে রক্ষা পেল ৩৯৫ ‘বাংলাদেশি’

নেপালে মার্কিন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার

সর্বশেষ

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT