অনুমতি ছাড়া ছবি তোলায় এক নারী ভক্তের ওপর চড়াও হলেন বলিউড তারকা হৃতিক রোশন। তবে কোন পাবলিক জায়গায় নয়, হৃতিক যখন জিমে ছিলেন, ঘটনাটি তখন ঘটেছে। তার অনুমতি ছাড়াই নাকি ছবি তুলেছিলেন ওই নারী ভক্ত। তাই ছবি তোলার সাথে সাথে হৃতিক তার দিকে এগিয়ে আসেন এবং তার ওপরে চড়াও হয়ে ছবিটি ডিলিট করতে বলেন। তারপর তিনি নিজেই ওই নারী ভক্তের হাত থেকে ফোন কেড়ে নেন এবং ছবি ডিলিট করেন।
হৃতিক তো বরাবরই একজন নম্র, হাসিখুশি তারকা হিসেবেই পরিচিত। তবে কেন ঘটলো এমন ঘটনা! সেই প্রশ্নের উত্তর মিললো হৃতিকের নিজের কথাতেই। তিনি বলেন, ‘জিম কোনো পাবলিক প্লেস নয়, এটা আমার পার্সোনাল জায়গা। তবে এখানে কেন আমার অনুমতি ছাড়া কেউ ছবি তুলবে?’ ডেকান ক্রনিকল।









