দীর্ঘদিনের প্রেমিকার সাথে আংটি বদল করেছেন জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। শনিবার (২০ জানুয়ারি) নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ খবর জানিয়েছেন এড শিরান নিজেই।
আর এই ঘটনা ঘটেছে আরও এক মাস আগে। সিবর্নের সাথে চুম্বনরত অবস্থায় এক ছবি পোস্ট করে শিরান ক্যাপশনে লেখেন, ‘ঠিক নতুন বছর শুরু হওয়ার আগে আমার বাগদত্তা পেয়েছি। আমরা পরস্পরকে ভালোবাসি আর এখন অত্যন্ত খুশি’।
২৬ বছর বয়সী শিরানের সঙ্গে ২৪ বছর বয়সী সিবর্নের পরিচয় হাইস্কুলে থাকা কালে। প্রায় তিন বছর সম্পর্কের পর শিরান বাগদান করেছেন হকিতে পারদর্শী সিবর্নের সাথে।
সিবর্নকে নিয়ে ‘পারফেক্ট’ সহ বেশ কয়েকটি গানও তৈরি করেছেন এড শিরান। ২০১৭ এর অক্টোবরেই শিরান ইঙ্গিত দিয়েছিলেন সিবর্নই হতে পারে তাঁর জীবনের ‘একমাত্র’ সঙ্গী।
আগে ভেবেছিলেন হয়ত কোন সংগীত বা অভিনয় শিল্পী হবেন তাঁর জীবনসঙ্গী। কিন্তু, শেষমেশ গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় বন্ধুর সাথেই।







