বিনোদন

নারী ভক্তকে অপমান!

নারী ভক্তকে অপমান!

জাস্টিন বিবার মাঝে মাঝেই অদ্ভুত সব কাণ্ড করে বসেন। ভক্তদের মেরে কিংবা গালমন্দ করে প্রায়ই সমালোচিত হন তিনি। এবার এক নারী ভক্তকে গালমন্দ করে সমালোচিত হলেন।
গত শুক্রবার রাতে মেলবোর্নে জাস্টিন বিবারের কনসার্টে এই ঘটনা ঘটে। কনসার্ট শেষে জাস্টিন গাড়ির দিকে ফিরছেন। সাবাহ হেলাল নামের এক নারী ভক্ত জাস্টিনের সাথে একটি ছবি তুলতে চায়। কিন্তু সে সময়ে জাস্টিনের মন-মেজাজ একেবারেই খারাপ ছিল। ভক্তকে তিনি বলেন, ‘তুমি আমার গোপনীয়তা নষ্ট করেছ। আমি তোমার সাথে ছবি তুলতে চাই না। নিজেকে একটু দেখো, তোমাকে দেখে ঘেন্না লাগছে আমার।’

মেলবোর্নে একটি কনসার্টে নারী ভক্তকে অপমান করলেন জাস্টিন
মেলবোর্নে একটি কনসার্টে নারী ভক্তকে অপমান করলেন জাস্টিন

২০ বছর বয়সী সাবাহ হেলাল এমন প্রতিক্রিয়া দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এরপর তার মা তাকে নিয়ে কনসার্ট ত্যাগ করেন। পরবর্তীতে মেয়েটির মা একটি সাক্ষাৎকারে বলেন, ‘জাস্টিনের ব্যবহার খুব জঘন্য ছিল। তার মেয়ে এই ঘটনায় একেবারেই ভেঙ্গে পরেছে।’ মিড-ডে।

বিষয়:জাস্টিন বিভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…