চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবস মানে নারীর অবমাননা

মুখলেছউদ্দিন শাহীনমুখলেছউদ্দিন শাহীন
২:১৪ পূর্বাহ্ন ০৮, মার্চ ২০১৬
মতামত
A A

আজ আন্তর্জাতিক নারী দিবস। ঠিক এমন কোনো পুরুষ দিবস নাই। কারণটা পরিস্কার।
বিশ্ব সমাজ ব্যবস্থা পুরুষ নিয়ন্ত্রিত এবং নারীর দাবির মুখে একটি দিবস
তাদের উৎসর্গ করা হয়েছে। নারীর দাবি সমমর্যাদার। মর্যাদা সম হবে না অসম হবে তার নিয়ন্ত্রক পুরুষরা নয়, নিয়ন্ত্রক হচ্ছে এই সমাজ। সমাজ তার বিকাশের প্রয়োজনেই পুরুষের হাতে নিয়ন্ত্রণভার তুলে দিয়েছে বা দিয়েছিলো।

আবার সমাজই পারে নারীকে সমমর্যাদায় বা নিয়ন্ত্রণের ভূমিকায় নিয়ে আসতে। এক সময় সমাজ বিকাশের শর্ত ছিল শ্রম নির্ভর। সেই যুগে ‘বীর পুরুষরা’ সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আস্তে আস্তে সমাজ শ্রমনির্ভর থেকে প্রযুক্তি ও মেধা নির্ভর হচ্ছে। কাজেই নারীর মর্যাদারও পরিবর্তন হচ্ছে, কালক্রমে আরও হবে ।

বর্তমান প্রযুক্তি নির্ভর সামাজিক শ্রম বিভাজনে নারীর অংশগ্রহণ প্রায় পুরুষের সমান। প্রকৃতি নারীকে পুরুষ থেকে কিছুটা আলাদা করেছে বংশবিস্তারের ক্ষেত্রে। এই জায়গায় প্রাণী জগতের সকল নারীই আলাদা। বংশ বিস্তারে নারী গর্ভধারিণী। পুরুষরা নয়। প্রাণী জগতে সন্তান জন্মদানের পর পুরুষ প্রাণীর কোন ভূমিকা নেই। এমনকি লালন পালনেও। কিন্তু মানবজাতির পুরুষকুল সন্তান লালন পালনে একমাত্র ভূমিকা রাখে ।

এমনকি সন্তানের মা’র লালন পালনও। এইটুকু প্রাকৃতিক বিভাজন নারীদের মানতেই হবে। প্রকৃতি নারীকে অনেকভাবেই পুরুষ থেকে আলাদা করেছে। সেই আলাদা শারীরিক গঠন, বৈশিষ্ট্যের কারণে নারীরা পুরুষ থেকে অনেক জায়গায় শ্রমভিত্তিক কর্মক্ষেত্রে পিছিয়ে আছে। সেই জায়গায় কিছু করার নেই ।

সমাজ নারীকে পিছিয়ে রাখলে সামাজিক পরিবর্তনের ভেতর দিয়ে নারী-পুরুষ সমান অধিকারের প্রশ্নটি আসে। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হয়। নারী পুরুষ উভয়েরই মেধা আছে, মনন আছে। সমান সমান হাত-পা আছে। কজেই আলাদাভাবে নারী দিবস, নারী অধিকারের দাবি নারীর মেধা ও যোগ্যতাকে অবমাননা করা হয়।

আজ নারী দিবসে নারী তার যোগ্যতা দিয়ে পুরুষের সমান মর্যাদা ভোগ করবে, সামাজিক পরিবর্তনের মাধ্যমে নিজেদের সামাজিক অবস্থান পরিবর্তন করবে এমন বক্তব্যই নারীদের কাছ থেকে আসা উচিত।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: নারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT