চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে সিনেপ্লেক্সে ‘ক্যাপ্টেন মার্ভেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স নির্মিত নারী সুপারহিরোকেন্দ্রিক ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল।’ একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

ছবিটি পরিচালনা করেছেন অ্যানা বডেন ও রায়ান ফ্লেক। ক্যারোল ড্যানভার বা ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন। ছবিটির ট্রেলারে ড্যানভারের শৈশব ও কৈশোরের কিছু সময়কালকে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে দেখানো হয়েছে তার সামরিক বাহিনীতে যোগদানের বিষয়টিও। সাড়া জাগানো এই ট্রেলারটি মুক্তির এক সপ্তাহের মধ্যে দেখা হয়েছে প্রায় চার কোটি বার। ব্রি লারসন ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন জুড ল, বেন মেলডেনসন, জিমন হুনসু, লি পেস ও গেমা চ্যান।

‘ক্যাপ্টেন মার্ভেল’-ই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কোনো নারীকে। ছবিতে দেখা যাবে ক্যাপ্টেন মার্ভেল মার্কিন বিমানবাহিনীর একজন পাইলট। তিনিই সুপারহিরো। ক্যাপ্টেন মার্ভেল ছবিতে তাকে একটি এলিট সামরিক দলের অংশ হিসেবে দেখা যাবে। ছবিটির পরিচালক অ্যানা বডেন ক্যাপ্টেন মার্ভেলকে নিয়ে বলেছিলেন, ‘ক্যারল ড্যানভার বা ক্যাপ্টেন মার্ভেলের বিশেষত্ব হচ্ছে তার মানবিকতা। সুপারহিরো হলেও তিনি মনে-হৃদয়ে একেবারে মানুষ।’

কমিক দুনিয়ায় ‘ক্যাপ্টেন মার্ভেল’ চরিত্রটির প্রথম আগমন ঘটে ১৯৬৮ সালে। মহাশূন্যের এলিয়েন ‘মার-ভেল’-এর মানব সঙ্গী হিসেবে। পরে সেই সঙ্গীই ধীরে ধীরে অর্জন করে নেয় তার নিজস্ব ‘সুপার পাওয়ার’। সত্তরের দশকের মধ্যের দিকে যাকে ডাকা হতো ‘মিস মার্ভেল’ নামে। কমিকসের পাতায় ১৯৮২ সালে ক্যান্সারের কারণে মারা যায় মূল ‘মার-ভেল’। ২০১২ সালে মিস মার্ভেলকে দেওয়া হয় ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর খেতাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাপ্টেন মার্ভেলনারী দিবসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬

মেসিকে নিয়ে বলার মতো আরেকটি গল্প আছে: তেভেজ

জুলাই ৩, ২০২৬

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT