চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ক্রিকেটারদেরকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে যে নৈপুণ্য দেখিয়েছে, সেভাবে ভবিষ্যতেও বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা তাদের সাফল্য অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন।

বুধবার গণভবনে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে বিজয়ী মহিলা ক্রিকেটারদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা এশিয়া কাপে যে নৈপুণ্য দেখিয়েছেন সেখান থেকে পিছু হটবেন না বলে আমি আশাবাদী। আগামী দিনগুলোতে যে কোন প্রতিযোগিতায় বিজয় অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন বলে আমি আশা করি।’

গত ১০ জুন কুয়ালালামপুরে ম্যাচের চূড়ান্ত খেলায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে পরাজিত করে ঐতিহাসিক বিজয় অর্জন করে।

মহিলা ক্রিকেটারদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন: ‘সরকার ফুটবলের মতো সকল জেলায় ক্রিকেট টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা নিয়েছে।’

‘এশিয়া কাপে বাংলাদেশ দলের সাফল্যে আরো বহু খেলোয়াড় উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ে খেলোয়াড়রা উল্লাসিত হবে, তবে পরাজয়ে হতাশ হওয়া উচিত নয়।’

শেখ হাসিনা বলেন: ‘সরকার চায় দেশের তরুণ প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বক্ষেত্রে সাফল্যজনকভাবে এগিয়ে যাক।’

Reneta

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং ফিজিওথেরাপিস্টদের ২ কোটি টাকা পুরস্কার প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন: ‘২০০৪ সালে মহিলারা রাজশাহীতে ফুটবল খেলতে পারেনি। সে সময় বাংলাদেশের নারীদের জন্য খেলাধুলায় অংশ নেয়ার ক্ষেত্রে এক কঠিন সময় গেছে।’

তিনি বলেন: ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করে।’

বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: ‘তার সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মহিলাদের পদায়নে কাজ করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী ছেলেদের চেয়ে মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে ভাল করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করে বলেন, ক্রিকেটে মেয়েরা তা প্রমাণ করেছে।

প্রধানমন্ত্রী কঠোর অনুশীলন চালিয়ে যেতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে মহিলা ক্রিকেটারদের সাফল্যে উৎসাহিত হয়ে অন্যরাও ক্রীড়াঙ্গনে আসবে বলে আশা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেটারপ্রধানমন্ত্রীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬৪ বছরে এমন শুরু দেখেনি বিশ্বকাপ

পরবর্তী

পিছু হটতে বাধ্য হলেন ট্রাম্প

পরবর্তী

পিছু হটতে বাধ্য হলেন ট্রাম্প

লালমনিরহাটে খোলা জায়গায় পাথর ক্রাশিংয়ে পরিবেশ দূষণ

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT