লিবিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে আরো সাড়ে ৪ হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীর মৃতদেহও উদ্ধার করা হয়। শনিবার পরিচালিত ২০টি অভিযানে ৮টি বড় ও ১২টি ডিঙি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
অভিবাসীরা ইরিত্রিয়া, নাইজেরিয়া, সিরিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোর নাগিরক।
ইটালিয়ান কোস্টগার্ডের বরাত দিয়ে জানানো হয়, ওইসব অভিবাসীরা ভূ-মধ্যসাগরে ভেসে বেড়াচ্ছিলো। এছাড়া অভিবাসী উদ্ধারে আরেক দফা অভিযান চালানো হচ্ছে।
এর আগে শুক্রবার ১০২ জন অভিবাসী ও ৭ জনের মৃতদেহ উদ্ধার করে লিবিয়া কর্তৃপক্ষ। এছাড়া ১ হাজার ১৩ জনের উদ্ধারকাজে সমন্বয় করার কথা জানায় ইটালির কোস্ট গার্ড।
এছাড়া একই দিনে ইউরোপমুখী আরও ১২৪ জন লিবিয়ার কোস্ট গার্ডের হাতে আটক হন।






