চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর প্রতি সহিংসতা কমেছে, বাড়েনি আইনী সহায়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৬
নারী
A A

নারীর প্রতি সহিংসতা কমেছে তবে নির্যাতনের শিকার নারীরা আইনী সহায়তা পান না বললেই চলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

২০১১ সালের সঙ্গে তুলনা করে ২০১৫ সালের রিপোর্টে বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই নির্যাতনের শিকার নারীরা কাউকে ঘটনা জানাতে চান না।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন অসামান্য। সম্প্রতি সময়ে প্রায় প্রতি বছরই জাতিসংঘসহ বিভিন্ন সংস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ জন্য নানা পুরস্কার পাচ্ছেন। এখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার এমনকি বড় দল বিএনপি চেয়ারপার্সনও একজন নারী। তারপরও নারী নির্যতানের ঘটনা ঘটে চলেছে। এ অবস্থায় নারী নির্যাতন নিয়ে আলাদা জরিপ করতে হচ্ছে সরকারকে। তবে সুখের কথা ২০১১ সালের তুলনায় অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারাজানা আফরোজ চুমকি বলেন,‘বাস্তবতা বলছে দেশে নারী নির্যাতনের পরিমাণ ১২ শতাংশ হ্রাস পেয়েছে।’

নারীর প্রতি সহিংসতার হার কমায় প্রশংসা পেয়েছে বাংলাদেশ, তবে উন্নয়ন সহযোগীরা সতর্ক করেছেন, নারী ও শিশুরা যাতে জঙ্গিদের লক্ষ্য না হয়। ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়েদু ও ইউএনএফপিএ প্রতিনিধি আর্জেন্টিনা পিচ্চিন এসব ব্যাপারে কথা বলেন সেমিনারে।

নারী-পুরুষ সমান সুযোগ পাওয়ার পরও নারীর প্রতি সহিংসতা নিয়ে জরিপ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিলো পরিকল্পনা মন্ত্রীর।

Reneta

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন,‘অনেক নারী আছেন যারা নির্যাতনের শিকার হয়েও অনেক সময় বলতে চান না। নির্যাতনকারী স্বামী হলেও অনেক সময় পরিবার টেকাতে স্ত্রী তা প্রকাশ করে না। কিন্তু সরকার নারী নির্যাতন রোধে আন্তরিকভাবে কাজ করছে’।

রিপোর্টে বলা হয়েছে, নির্যাতনের শিকার হলে আইনী সহায়তার জন্য চালু হওয়া ১০৯২১ হটলাইন সম্পর্কে জানেন মাত্র ৩ শতাংশ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারী নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন!

মে ৬, ২০২৬

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

মে ৬, ২০২৬

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

মে ৬, ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

মে ৬, ২০২৬
ছবি: ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা মারা গেছেন

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT