বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের পাশাপশি ক্রিকেটেও বাংলাদেশ অন্যদেশ গুলোর সমীহ আদায় করে নিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশ ক্রিকেটে অনেক পরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক পরে ক্রিকেটে এসেও খুব দ্রুত উন্নতি করেছে।
ভারত সহ বিশ্বের অন্য যে দল গুলো রয়েছে তার এখন বাংলাদেশকে সমীহ করে। যে কোনো দেশকে হারাতে পারে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন প্রসঙ্গে বলেন, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের একজন অধিনায়ক আছেন, সালমা খাতুন। এখানে আসার পথে তার ছবি সম্বলিত একটা বিলবোর্ডে দেখলাম লেখা আছে ‘মেইড ইন বাংলাদেশ’।
এটা এই দেশের নারী ক্ষমতায়নের পরিচয় বহন করে। বাংলাদেশ নারী ক্ষমতায়নে বিশ্বের কাছে কাছে মডেল বলেও তিনি উল্লেখ করেন।






