‘বদ্রিনাথ কি দুলহানিয়া ছবিতে আমি একজন নারীবাদী এবং উচ্চাকাঙ্খী নারী।’ বললেন আলিয়া ভাট। ছবিটির মুক্তি সামনে রেখে নারীর অধিকার আর লিঙ্গ সমতার বিষয়ে কথা বললেন তিনি। তরুণ প্রজন্ম হিসেবে নারীর ক্ষমতায়ন বিষয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে আমি আসলে বেশি কিছু বলতে চাই না। কারণ এটা এখন শুধু তরুণ প্রজন্ম নয়, সবারই আলোচনার বিষয়।’
নারী অধিকার বিষয়ে তিনি আরও বলেন, ‘নারীবাদী বলতে মূলত লিঙ্গ সমতাকে বুঝানো হয়। কিন্তু আমরা বিষয়টিকে বেশির ভাগ সময়ই ভুল ব্যাখ্যা করি। নারীর প্রতি পুরুষের আঘাতকে আমরা এর সাথে মিলিয়ে ফেলি। নারীবাদ মানে নারীদের জন্য বিশেষ ট্রিটমেন্ট নয় বরং সমতাকে বুঝায়। নারীবাদ মূলত একটি বিশ্বাস। এটা যে শুধু নারীরা ধারণ করবে তা নয়, বরং নারী-পুরুষ উভয়েই এই বিশ্বাসকে ধারণ করতে পারে। নারীবাদের মর্মার্থকে প্রায় সব লোকই ভুলভাবে ব্যাখ্যা করে। আমি বলতে চাইছি না যে নারীরা পুরুষের চেয়ে সেরা। আর এটা কখনও সঠিক ধারা হতে পারে না যে একে অন্যের চেয়ে সেরা। আমি মনে করি এখানে দুইপক্ষই সমান ট্রিটমেন্ট পাওয়ার অধিকার রাখে।’ পিটিআই।
‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির ট্রেলার :








