চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীনেত্রী আয়শা খানমের জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২১
জনপদ, নেত্রকোনা
A A
নারীনেত্রী আয়শা খানমের জানাজা চলাকালে উপস্থিত নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণা প্রতিনিধি: বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি নারীনেত্রী আয়শা খানমের জানাজা বাদ আসর নেত্রকোণা অন্নেষা স্কুলের সামনে রাষ্ট্রীয় মার্যাদায় সম্পন্ন হয়েছে।

এরআগে বেলা সাড়ে তিনটার দিকে নেত্রকোণাস্থ কাটলী বাস ভবনে তার মরদেহ পৌঁছে।

শনিবার ভোরে ঢাকার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আয়েশা খানমের বয়স হয়েছিল ৭৪ বছর।

মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে নারী আন্দোলনের অন্যতম পুরাধা আয়েশা খানমের মৃত্যুতে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

এক শোক বার্তায় সংগঠনটি জানায়, আয়েশা খানমের প্রয়াণে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের নারী অধিকার আদায়ের আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন ফোরামের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন (২০০৭-২০১৮)। তার রেখে যাওয়া শূন্যতা কখনো পূর্ণ হবার নয়।

আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। তিনি ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন।

নেত্রকোণার গাবড়াগাতি গ্রামে ১৯৪৭ সালের ১৮ অক্টোবর আয়েশা খানমের জন্ম। তার বাবার নাম গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম।

তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। এ ছাড়া রোকেয়া হলের সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন।

ট্যাগ: আয়েশা খানম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা দ্বিতীয় বারের মত দেশের সেরা ব্র্যান্ড পুরস্কার জিতল ‘বিকাশ’

পরবর্তী

ফল পাল্টানোর চেষ্টায় আবার হারলেন ট্রাম্প

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্সের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফল পাল্টানোর চেষ্টায় আবার হারলেন ট্রাম্প

পান্থপথ কালভার্ট থেকে ৭৪ টন বর্জ্য অপসারণের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

পান্থপথ কালভার্ট থেকে ৭৪ টন বর্জ্য অপসারণ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT