চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়েশা খানমের মৃত্যুতে ব্র্যাকের নির্বাহী পরিচালকের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

দেশের প্রগতিশীল ও নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় সংগঠক এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

রোববার এক শোকবার্তায় এ শোক জানান তিনি।

শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে আমরা একজন সাহসী সহযোদ্ধাকে হারালাম। আমরা তার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি হিসেবে তিনি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী-পুরুষের সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমৃত্যু যেভাবে কাজ করে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে রইবে। তার গভীর বিচক্ষণতা ও বোধের ঋদ্ধতা এ দেশের নারী ও ক্ষমতাহীনের অধিকার আদায়ের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার সুদীর্ঘ জীবনসাধনা, দেশব্যাপী বিস্তৃত সংগঠন এবং কর্মের বিশাল প্রেরণা। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং আগামীর পথচলায় তিনি ভাস্বর হয়ে রইবেন।

তার এই প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্র্যাকের সঙ্গে তার ছিল দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি চলে যাওয়ায় ব্র্যাক একজন সুহৃদ, শুভানুধ্যায়ী ও আপনজনকে হারাল। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Reneta

দীর্ঘদিন নানা জটিলতায় ভুগে শুক্রবার রাতে তিনি ঢাকার নিজ বাড়িতে অসুস্থ হলে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়েশা খানমশোক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT