চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়েশা খানমের মৃত্যুতে এমজেএফ ও সিএসও অ্যালায়েন্সের শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
নারী, বাংলাদেশ
A A

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং সিভিল সোসাইটি অরগানাইজেশনগুলোর সম্মিলিত মঞ্চ ‘সিএসও অ্যালায়েন্স’।

রোববার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

শোকবার্তায় এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন: ‘মুক্তিযোদ্ধা আয়েশা খানম লিঙ্গীয় সমতা এবং নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি আমাদের মত অনেকেরই মহিলাদের অধিকার নিয়ে কাজ করার রোল মডেল ছিলেন।’

‘এমজেএফ মনে করে, আয়েশা খানমের মতো একজন সাহসী দেশপ্রেমী, যিনি বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের শীর্ষে ছিলেন, তার শূন্যতা অনুভূত হবে। আমরা বিদেহী আত্মার শাশ্বত মুক্তির জন্য দোয়া করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।’

এমজেএফ আয়েশা খানমের নেতৃত্বে সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে, বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘকালীন অংশীদার হয়ে নারী ও বালিকাদের প্রতি সকল প্রকার বৈষম্য ও সহিংসতার প্রতিবাদ ও প্রতিরোধে কাজ করেছেন।

সিএসও’র বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়েশা খানমের অকাল মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার অর্জনের আন্দোলনে সর্ব শক্তি দিকে কাজ করে গেছেন। তিনি যেভাবে তার মেধা, শ্রম ও প্রজ্ঞা দিয়ে নারীর অধিকার আদায়ে প্রতিনিয়ত সংগ্রাম করে গেছেন তা নতুন প্রজন্মের চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে। আমরা বিদেহী আত্মার শাশ্বত মুক্তির জন্য দোয়া করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

Reneta

শনিবার ভোরে ঢাকার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আয়েশা খানমের বয়স হয়েছিল ৭৪ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়েশা খানমএমজেএফশোক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT