চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের মুক্তির জন্য বেগম রোকেয়া নিজের জীবন উৎসর্গ করেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেছেন, বেগম রোকেয়া নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাঙালি মুসলমান মেয়েদের সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য। একজন মুক্ত মনের মানুষ ছিলেন। আজীবন তিনি মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য প্রয়াস চালিয়ে গেছেন।

রোববার সন্ধ্যায় ‘রোকেয়া দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা বাংলাদেশের শ্রদ্ধার নিদর্শন হলো রোকেয়া হল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘বেগম রোকেয়ার মতো মেয়েদের (শিক্ষার্থীদের) সকল দক্ষতা অর্জন করে দেশকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে।’

উক্ত অনুষ্ঠানে রোকেয়া মেমোরিয়াল স্বর্ণপদক পেয়েছেন ফার্মেসী বিভাগের শিক্ষার্থী হালিমা আক্তার, মেধাবৃত্তি পেয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের প্রিয়াংকা সুলতানা, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সুস্মিতা সাহা, প্রাণরসায়ন বিভাগের ও অনুপ্রাণ বিজ্ঞানের নাবিলা নাওয়ার বিন্তি, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের উম্মে খাদিজা পিয়াল এবং সাধারণ বৃত্তি পেয়েছেন অণুজীব বিজ্ঞানের আকসা হোসেন নিঝুম, মনিরা চৌধুরী মিলা, জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের কানিজ ফাতেমা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রাজিয়া সুলতানা বিথী এবং কল্যাণবৃত্তি পেয়েছেন সংস্কৃতি বিভাগের হরিপ্রিয়া রানী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. জিনাত হুদার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকেয়া হলের আবাসিক শিক্ষক ড. রুমানা ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়বেগম রোকেয়ারোকেয়া দিবসরোকেয়া হললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT