চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের জন্য ‘নারী ড্রাইভার’ চালিত অটোরিক্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারতের মুম্বাইয়ে একা চলাফেরা করা নারীদের আর দুশ্চিন্তা নেই। তাদের জন্য শিগগিরই চালু হচ্ছে আলাদা অটোরিক্সা, যার চালকও থাকবেন নারীরাই! দেশটির মহারাষ্ট্র প্রদেশে প্রথমবারের মতো একসঙ্গে সাড়ে ৫শ’ নারীকে এজন্য অটোরিক্সা চালানোর পারমিট দেয়া হয়েছে।

সম্প্রতি ভারত সরকার নারী অটোরিক্সা চালকদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করার ধারাবাহিকতায় এই পারমিটগুলো দেয়া হলো।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নারী চালকদের বিশেষ এই অটোরিক্সাগুলো গোলাপি বা হালকা কমলা রঙে চিহ্নিত করা হবে।

মুম্বাইয়ে ইতোমধ্যে নারীদের জন্য নারী চালকসহ ট্যাক্সি সেবা চালু আছে। তবে সেগুলো সীমিত সংখ্যক হওয়ায় এবং মূলত বিমানবন্দর ও বিলাসবহুল হোটেল এলাকায় সেবা দেয়ায় বেশিরভাগ নারী যাত্রীর পক্ষে সেগুলো ব্যবহার করার সুযোগ হয় না। তাই নতুন অটো সেবাটি প্রায় সব এলাকার নারীর জন্যই তুলনামূলক বেশি সহজলভ্য ও ব্যয়সাধ্য হবে।

এখনো আরো ১ হাজারের বেশি নারী অটোরিক্সা চালকের পারমিট আবেদনপত্র অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদেরকেও একে একে যাচাই বাছাই করে পারমিট দেয়া হবে।

অল্প কিছু ব্যতিক্রম ছাড়া বাকি সব নীতিমালাই নারী-পুরুষ উভয় অটোরিক্সা চালকের জন্য সমান। প্রত্যেককে কমপক্ষে ১৫ বছর মহারাষ্ট্রের অধিবাসী হতে হবে এবং মারাঠি বলায় দক্ষ হতে হবে। তবে পারমিট পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়।

Reneta

সবগুলো নিয়মের শর্তের মধ্যে মারাঠিতে দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এদিকটিতে কোনো রকম ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী দিবাকর রাওতে।

নারীদের বিশেষ অটো সেবা চালুকারী মুম্বাই-ই প্রথম শহর নয়। ২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের পর রাচিতে এবং হয়রানির অভিযোগ পাওয়ার পর গত বছর ওড়িষার ভূবনেশ্বর ও কাটাকে ‘গোলাপি অটো’ সেবা চালু করা হয়।

২০১৩-তে গুরগাঁওয়ে সেবাটি চালুর পর সিরাপত্তা ব্যবস্থার অভাবে তা বন্ধ করে দেয়া হয়। পরে ২০১৫ সালে ভয় পেলে পুলিশের কাছে তথ্য পাঠানোর জন্য বিশেষ বোতাম, আলো ও শব্দযুক্ত বোতামসহ অটোসেবাটি আবার চালু করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

“আমি না বললে মারত, দরজা বন্ধ করে রাখত”

এপ্রিল ১৬, ২০২৬

রিয়ালের বিপক্ষে নাটকীয় জয়ে সেমিতে বায়ার্ন, ড্র করে সঙ্গী আর্সেনাল

এপ্রিল ১৬, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT