চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সিটি নির্বাচনে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রে ১ হাজার ৩৩৩ ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। সেখানে ভোট দেওয়ার সুযোগ পাবেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৯২টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে হয়েছে।

এবারের নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াত আইভী (নৌকা মার্কা), খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি মার্কা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার (হাতি মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা মার্কা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ মার্কা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি মার্কা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া মার্কা)।

এছাড়াও ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৪৮ জন। আর সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রাথী ৩৪ জন।

নির্বাচনে সহিংসতা রোধে ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন। নির্বাচনে ১৯২টি ভোট কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত আছেন। প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৬জন করে সদস্য আছেন।

নাসিক নির্বাচনে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স আছে ৩টি, চেকপোস্ট আছে ৬টি, টহল টিম আছে ৭টি ও স্ট্যাটিক টিমে আছে ২টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচননাসিক নির্বাচন ২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT