চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
আদালত
A A
করোনা

প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলার আসামিদের জবানবন্দিতে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের নাম উঠে আসার প্রেক্ষাপটে তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পুলিশের মহাপরিচালক ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এছাড়া আগামি এক মাসের মধ্যে এ মামলার তদন্ত শেষ করে তদন্ত কর্মকর্তাকে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

Banglabid

মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আজাদ তলবে হাজির হওয়ার পর সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ৭ মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আলম সরোয়ার্দীর বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে থানায় দায়িত্ব পালন করা অবস্থায় সরোয়ার্দীকে আটক করে ডিবি পুলিশ।

ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর এই মামলায় পুলিশ সদস্য আসাদুজ্জামানসহ আরো কয়েক জনকে আটক করা হয়। আটক হওয়ার পর পুলিশ সদস্য আসাদুজ্জামান, সরোয়ার্দীসহ অনেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল ইসলামের নাম উঠে আসে। জবানবন্দিতে তারা বলেছেন, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দেয়া হয়েছিল। এ বিষয়টি গত ২৪ ফেব্রুয়ারি মামলায় আটক পুলিশ সদস্য আসাদুজ্জামানের জামিন শুনানির সময় হাইকোর্টের নজরে আসে।

Reneta

ওসিকে কেন এ মামলায় আসামি করা হয়নি এবং কেন এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি, সে ব্যাখ্যা জানতে মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির মেহেদি মাকসুদকে ২৬ ফেব্রুয়ারি তলব করা হয়। সে অনুযায়ী গত ২৬ ফেব্রুয়ারি মেহেদি মাকসুদ হাজির হয়ে হাইকোর্টকে বলেন, এ মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আজাদকে। পরে ওইদিন হাইকোর্ট অতিরিক্ত পুলিশ সুপারকে ৪ মার্চ হাজির হতে নির্দেশ দেয়। সে অনুযায়ী সোমবার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আজাদ হাইকোর্টে হাজির হন।আদালত শুনানি নিয়ে আদেশ দেন। তবে আসামি পুলিশ সদস্য আসাদুজ্জামানকে জামিন না দিয়ে তার আবেদনটি আজ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। আর আসাদুজ্জামানের জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন সুরজিৎ ভট্টাচার্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাওসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলিকে ধাওয়া করছেন উইলিয়ামসন

পরবর্তী

সিনহুয়ার সেই সংবাদ পাঠিকা একটি রোবট!

পরবর্তী

সিনহুয়ার সেই সংবাদ পাঠিকা একটি রোবট!

র‍্যাঙ্কিংয়ে তামিম, সৌম্য, মাহমুদউল্লাহর লাফ

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT