চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে প্রশিক্ষণ ও অর্থ সহায়তা প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
জনপদ, নারায়ণগঞ্জ
A A
হিজড়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে প্রশিক্ষণ ও অর্থ সহায়তা প্রদান করেছে সমাজকল্যাণ অধিদপ্তর। প্রত্যেক তৃতীয় লিঙ্গের মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে আত্নউন্নয়নের জন্য তাদের এ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যান অধিদপ্তরের হিজড়া উন্নয়ন প্রকল্পের পরিচালক আবদুর রাজ্জাক হাওলাদার।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে অর্থ সহায়তা এবং সনদপত্র তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সমাজকল্যাণ অধিদপ্তর আয়োজিত স্থানীয় তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মধ্যে ৫০জনকে ২ মাসব্যাপি বিউটিশিয়ান এবং সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে পুনর্বাসনের জন্য প্রত্যককে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়।

প্রশিক্ষণপ্রাপ্ত তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে অর্থ সহায়তা এবং সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হেলাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ছারোয়ার হোসেন, সিভিল সার্জন ডা: এহসানুল হক। উদ্যোক্তারা জানান, দ্বিতীয় পর্যায়ে আরো ৫০জন তৃতীয় লিঙ্গের মানুষকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির উন্নয়নের জন্য চলতি বছর সরকারীভাবে সারা দেশে ৪০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন বক্তরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জপ্রশিক্ষণহিজড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT