নারায়ণগঞ্জের রুপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
তিনি শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহতদের স্বজনদের সহায়তার ঘোষণা দেন।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী শোক জানান এবং শ্রমিক কল্যাণ তহবিল হতে সহায়তার ঘোষণা দেন।
দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.আকতারুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।
এতে আরও বলা হয়, গতকাল অগ্নিকাণ্ড ঘটার পরপরই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের এ দুর্ঘটায় হতাহতের খোঁজ খবর রাখার নির্দেশ দেন। হাসপাতালে আহতদের চিকিৎসায় খোঁজ রাখেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের হাসপাতালে থেকে চিকিৎসা তদারকির নির্দেশ দেন।







